২৫ হাজার কোটি চাইতে মিলল ৯২৩ কোটি! রাজ্যে হবে না নতুন নিয়োগ, আরও ৫ দফা সিদ্ধান্ত রাজ্যের
রাজ্যে করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে চেয়েছিলেন ২৫ হাজার কোটি টাকা। কেন্দ্র দিয়েছে ৯২৩ কোটি টাকা।
রাজ্যে করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে চেয়েছিলেন ২৫ হাজার কোটি টাকা। কেন্দ্র দিয়েছে ৯২৩ কোটি টাকা। এই পরিস্থিতিতে রাজ্যের খরচে রাশ টানতে একাধিক পরিকল্পনা সরকারের। একদিকে যেমন নতুন নিয়োগে রাশ টানার কথা জানানো হয়েছে, ঠিক তেমনই আরও ৫ দফা সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

২৫ হাজার কোটি চাওয়ায় মিলেছে ৯২৩ কোটি
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে করোনা ভাইরাসের পরিস্থিতির মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকা দাবি করেছিলেন। বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন। তারপর শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকেরব তরফে রাজ্যগুলির জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়। যার মধ্যে থেকে দুটি খাতে ৪১৭.৭৫ কোটি ও ৫০৫.৫০ কোটি , সব মিলিয়ে রাজ্য সরকার পেয়েছে প্রায় ৯২৩ কোটি টাকা।

রাজ্যে হবে না নতুন কোনও নিয়োগ
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপাতত নতুন কোনও নিয়োগ করা হবে না।

৫ দফা সিদ্ধান্ত
প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্য সরকার জানিয়েছে, আপাতত নতুন কোনও প্রকল্প চালু করা হবে না। সরকার নতুন কোনও গাড়ি কিনবে না। যে গাড়ি রয়েছে তা দিয়েই কাজ চালাতে হবে। নতুন কোনও গাড়িও ভাড়া নেওয়া হবে না। নতুন কম্পিউটার কেনায় নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন কোনও ফার্নিচারও কেনা হবে না বলেও জানানো হয়েছে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও বিয়ের ক্ষেত্রেই জিপিএফ-এর টাকা তোলা যাবে বলে জানানো হয়েছে।

বেতনের ওপর পড়বে না প্রভাব
রাজ্য সরকারের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, আর্থিক সংকটের কোনও প্রভাব বেতনের ওপর পড়বে না। সময়েই বেতন পাবেন সরকারি কর্মীরা। কন্যাশ্রী-সহ যেসব প্রকল্প চালু রয়েছে, তা বন্ধ করা হবে না।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications