Mamata Banerjee: বাংলাজুড়ে শুরু হচ্ছে সরকারের বিশেষ ক্যাম্প! কি সুবিধা মিলবে সেখানে
Mamata Banerjee: স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আরও তিন পরিষেবা আরও বেশি করে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর তাই বিশেষ শিবির করার সিদ্ধান্ত। সম্প্রতি এই বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। আর তা হয় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই এই বৈঠক হয়। আর সেই বৈঠকেই একাধিক দফতরের সচিবরাও উপস্থিত ছিলেন। দীর্ঘ এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ শিবির করা হবে রাজ্য প্রশাসনের তরফে। আগামী ২ নভেম্বর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় জেলায় এই শিবির করা হবে।

যেখানে পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। আর এই কর্মসূচি যাতে সফল হয় সেজন্যে সম্পূর্ণ শক্তি দিয়ে কার্যত আধিকারিকদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, আরও বেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যেমন ক্রেডিট কার্ড সংক্রান্ত যে সমস্ত আবেদন জেলাশাসকদের কাছে জমে রয়েছে তা ব্যাঙ্কে পাঠাতে হবে। প্রক্রিয়াগত বিভিন্ন জটিলতার কারণে যে সমস্ত আবেদন জমা পড়ে রয়েছে সেগুলির নিস্পত্তি করতে বলা হয়েছে। আর তা শিবিরের মাধ্যমেই করা হয় সেই আবেদনও জানানো হয়েছে। অন্যদিকে স্টুডেন্ট ক্রেডিটকার্ডের বিষয়টি ঠিক কি পর্যায়ে রয়েছে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
অন্যদিকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। শেষ 'দুয়ারে সরকারে' ১৪ লক্ষেরও বেশি শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়। সরকার মনে করছে, এখনও বহু পরিযায়ী শ্রমিকের নাম তোলা বাকি রয়েছে। আর সেই ক্যাম্পের মাধ্যমে তা যাতে করা হয় সেই বার্তাও দেওয়া হয়েছে জেলাপ্রশাসনকে।
এমনকি যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে পরিবার নিয়ে চলে গিয়েছে সেই রেকর্ডও তৈরি করতে বলা হয়েছে। আর তা তৈরি করতে জেলা প্রশাসনকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ। আর তা আগামী ১ তারিখ থেকে ৬ নভেম্বরের মধ্যে করতে হবে। জেলার ক্ষেত্রে জেলাশাসন এবং কলকাতায় পুর কমিশনারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই শিবির থেকে মানুষ যাতে উপকৃত হয় এবং সফল হয় সেজন্যে প্রচার চালানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications