কঠিন পরিস্থিতিতেও বাড়তি ভাতা কর্মীদের, ঘোষণা বাংলার মমতা সরকারের

কঠিন পরিস্থিতিতেও বাড়তি ভাতা কর্মীদের, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের

কঠিন পরিস্থিতির মধ্যেও রাজ্যের সরকারি কর্মীদের জন্য ইদ ও দুর্গাপুজোর জন্য অগ্রিম এবং অ্যাডহক বোনাস ঘোষণা করেছিল রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। এবার পুরসভার স্বাস্থ্যকর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে। পাশাপাশি জানানো হয়েছে পুরসভাগুলি দৈনিক ভাতার ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে পারবে।

পুরসভার স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন বাড়ি বাড়ি

পুরসভার স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন বাড়ি বাড়ি

রাজ্যের বিভিন্ন পুরসভার স্বাস্থকর্মীরা বাড়িতে বাড়তে গিয়ে খোঁজ নিচ্ছেন জ্বর কিংবা ইনফ্লুয়েঞ্জা কারও আছে কিনা, সেবিষয়ে। মুখ্যমন্ত্রী নিজেও সেকথা জানিয়েছিলেন নবান্নে।

অতিরিক্ত ১ হাজার টাকা উৎসাহ ভাতা

অতিরিক্ত ১ হাজার টাকা উৎসাহ ভাতা

এইসব স্বাস্থ্যকর্মীদেরই উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অতিরিক্ত ১ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে তা বিভিন্ন জেলায় পৌঁছবে।

স্বেচ্ছাসেবক নিয়োগ করতে পারবে পুরসভা

স্বেচ্ছাসেবক নিয়োগ করতে পারবে পুরসভা

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে স্বাস্থ্যকর্মীর ঘাটতি দেখা দিলে স্বেচ্ছাসেবক নিয়োগ করা যাবে। তাঁদেরকে দৈনিক ৭৫ টাকা করে দেওয়া হবে। মাসে সব থেকে বেশি ২২ দিন তাঁরা কাজ করতে পারবেন বলেও জানানো হয়েছে। পুরসভাগুলি ছাড়াও পঞ্চায়েতগুলিও স্বেচ্ছাসেবক নিয়োগ করতে পারবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+