Mamata Banerjee: চিকিৎসকদের কর্মবিরতিতে ২৯ জনের মৃত্যু! ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

RG Kar Protest-Mamata Banerjee: এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতিতে জুনিয়ার ডাক্তাররা। এর ফলে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। এই সমস্ত পরিবারের পাশে থাকার বার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে নবান্নের তরফে।

শুধু তাই নয়, এই ২৯ জন পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (RG Kar Protest-Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পোস্ট করছেন।

Mamata Banerjee

যেখানে পরিবার পিছু দু'লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (RG Kar Protest-Mamata Banerjee)। তিনি লিখছেন, কর্মবিরতির ফলে রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বিঘ্নিত ঘটছে। যা দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেক মৃতের পরিবারের পাশে রাজ্য সরকার আছে বলেও এদিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মৃতের পরিবারের পাশে দাঁড়াতে দু'লক্ষ টাকা আর্থিক সহায়তা করার কথাও ঘোষণা করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের (RG Kar Hospital Doctor Protest) কাজে ফেরার বার্তা দেন। সেদিনই পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য অভিযানের ডাক দেওয়া হয়। এরপর থেকে সেখানেই লাগাতার অবস্থানে বসে রয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার অবস্থান-ধর্নার চতুর্থদিন। বুধবার আলোচনার রাস্তা তৈরি হলেও শর্তের জটিলতায় শেষমেশ ভেস্তে যায় বৈঠক।

আর তা না হওয়ার জন্যে মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। বলেন, তিন ধরে চেষ্টা করলাম। কিন্তু ব্যর্থ হলাম। এজন্য মানুষ যেন তাঁকে ক্ষমা করে সেই দাবিও করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ফের একবার জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার কথাও বলেন। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে জুনিয়ার চিকিৎসকদের কাজে ফিরতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+