সুখবর শিক্ষকদের জন্য, মমতার সরকার বেতন বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিতে চলেছে

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরকারি কর্মীদের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন কেন্দ্রের হারে বেতন পেতে গেলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন।

শেষমেশ অনশনরত প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য অর্থ দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা দফতরের তরফে। এখন অর্থ দফতরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। তারপরই শিক্ষকদের বেতন বাড়ানো সিদ্ধান্ত ঘোষণা হবে। অবশেষে শিক্ষকদের আন্দোলন সাফল্য পেতে চলেছে।

সুখবর শিক্ষকদের জন্য

প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ছিল ৩৬০০ টাকা। এবার বেতন কাঠামো হতে পারে ৭১০০ থেকে ৩৭,৬০০ টাকা। প্রাথমিক শিক্ষকরা সল্টলেকের বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে অবস্থাব বিক্ষোভ চালাচ্ছেন। তাঁদের দাবি, অন্য রাজ্যের মতো বেতন পরিকাঠানো চালু করতে হবে। উল্লেখ্য, অন্যান্য রাজ্যের প্রাথমিক শিক্ষকরা ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা বেতন পেয়ে থাকেন। সেখানে তারা ৫,৪০০ থেকে ২৫,৪০০ টাকা বেতন পান।

সম্প্রতি আন্দোলনকারীদের শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এই বেতন বৈষম্য নিয়ে ভেবে দেখার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে নির্দিষ্ট করে কোনও আশ্বাস দিতে পারেননি তিনি। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে নাম না করে ক্ষোভ উগরে দেন। সাফ জানিয়ে দেন, কেন্দ্রের হারে বেতন চাইলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন।

তবে মমতা উষ্মা প্রকাশ করলেও শিক্ষকদের দাবি নিয়ে ভাবছেন না তা নয়। তিনি নির্দেশ দিয়েছেন শিক্ষা দফতরকে। সেইমতো বুধবার বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সরকার তার আর্থিক ক্ষমতা দেখে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেবেন। ১৪ জন শিক্ষকের বদলি নিয়েও রাজ্য সরকার নমনীয় মনোভাব দেখাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+