West Bengal Day: পশ্চিমবঙ্গ দিবস পালন করবে মমতার সরকার, বিকল্প তারিখেই ‘জবাব’ বিজেপিকে

মমতা বন্দ্যোপাধ্যয়ের নেতৃত্বাধীন বাংলার তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। বিজেপি ও রাজ্যপালের পশ্চিমবঙ্গ দিবস পালনে আপত্তি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনিই এখন পাল্টা দিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের পরিকল্পনা গ্রহণ করলেন।

বাঙালিয়ানা বোঝাতেই পশ্চিমবঙ্গ দিবসের ভাবনা মমতার সরকারের। সেইসঙ্গে তিনি পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিজেপিকে পাল্টা দেওয়ার পরিকল্পনা নিলেন। রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিল ২০ জুন। রাজ্যপাল সিভি আনন্দ বোসও ওইদিন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন।

পশ্চিমবঙ্গ দিবস পালন করবে মমতার সরকার

তা নিয়ে প্রবল আপত্তি জানানোর পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে তৎপর। তবে ২০ জুন নয়, তিনি পশ্চিমবঙ্গ দিবস পালনের পরিকল্পনা নিয়েছেন অন্য দিনে। বিকল্প দিন বেছে নিয়েই সেই তারিখকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে সিলমোহর দিতে চাইছেন তিনি।

রাজ্য সরকারের উদ্যোগে এবার পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে অন্য একটি বিশেষ দিনে। সে জন্য পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি তৈরি করা হয়েছিল। প্রাক্তন সাংসদ তথা নেতাজির নাতি সুগত বসুর নেতৃত্বে কমিটির একটি বৈঠকও হয়। সেখানেই পশ্চিমবঙ্গ দিবসের দিনক্ষণ নির্ধারিত হয়েছে।

প্রাথমিকভাবে ১ বৈশাখকে বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে। বাঙালিরা এই দিনটিতে একেবারে নিজেদের দিন বলে মনে করে। বাংলা নববর্ষের প্রথম দিন পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্য দিয়ে যদি বর্ষবরণ করা হয়, তা তো বাঙালিয়ানার মস্তবড়ো পরিচায়ক হবে।

পশ্চিমবঙ্গ দিবস পালন করবে মমতার সরকার

তবে শুধু ১ বৈশাৎৃখই নয়, পশ্চিমবঙ্গ দিবসের দিন নিয়ে আরও অনেক তারিখকেই বেছে নেওয়া হয়েচে। আলোচনা হয়েছে ১৫ অগাস্ট নিয়ে। আবার ২৮ মে দিনটিকেও পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ ওইদিন পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব করা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত সমস্ত তারিখকে হারিয়ে ১ বৈশাখকেই চূড়ান্ত রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে। এই দিনটিতে কোনও রাজনীতির গন্ধ নেই। শুধু বাঙালিয়ানা মিশে রয়েছে দিনটিতে। এক অন্যরকম নস্টালজিয়া কাজ করে দিনটিকে নিয়ে। এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বেছে নিলে বিতর্কেরও অবকাশ থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+