বিজেপিকে ঘায়েল করতে মমতার অস্ত্র 'বঙ্গধ্বনি', তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান পৌঁছে যাবে ঘরে ঘরে

বিজেপিকে ঘায়েল করতে মমতার অস্ত্র 'বঙ্গধ্বনি', তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান পৌঁছে যাবে ঘরে ঘরে

বিজেপির আপনা বুথ সবসে মজবুত কর্মসূিচ পাল্টা তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূিচ। ভোট যুদ্ধের ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। এই বিশেষ কর্মসূচিতে মমতা সরকারের উন্নয়নের খতিয়ান জনতার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। বিধায়ক থেকে শুরু করে প্রথম সারির নেতারাও সামিল হবেন এই কর্মসূচিতে। ২৯ নভেম্বর থেকেই সম্ভবত শুরু হবে এই কর্মসূচি।

তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচি

তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচি

আর দেরি করা যাবে না। বিজেপি ২৩ দফা কর্মসূচি নিয়ে ময়দানে নেমে পড়েছে। বুথ বুথে গিয়ে প্রচারে জোর দিতে শুরু করেছে বিজেপি। ঘর সামলাতে পাল্টা বঙ্গধ্বনি কর্মসূচি নিয়ে হাজির তৃণমূল কংগ্রেস। মমতা সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে এই কর্মসূচিতে। ঘরে ঘরে গিয়ে মমতা সরকারের উন্নয়নের কাজের খতিয়ান পৌঁছে দেেবন তৃণমূলের বিধায়ক থেকে নেতারা। তার আড়ালে চলবে জনসংযোগ।

বিজেপি বুথ স্তরের কর্মসূচি

বিজেপি বুথ স্তরের কর্মসূচি

অমিত শাহের নির্দেশ অমিত মালব্য যে পঞ্চপাণ্ডবের টিম তৈরি করে দিয়ে গিয়েছেন। তাঁরা আজ থেকেই বুথস্তরে সংগটন শক্তিশালী করার কাজে নেমে পড়েছেন। অমিত শাহের বলে দেওয়া ২৩ কর্মসূচির মদ্যে অন্যতম আপনা বুথ সবসে মজবুত কর্মসূচি। সেই লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীদের তৈরি করতে শুরু করে গিয়েছেন দিল্লি থেকে আসা বিজেপি নেতারা।

ময়দান ছাড়ছে না শাসক দল

ময়দান ছাড়ছে না শাসক দল

বিজেপির ২৩ দফা কর্মসূচির পথ খুব একটা সুগম হবে না রাজ্যে। ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। উন্নয়নের অ্যাজেন্টাকে হাতিয়ার করেই ঘরে ঘরে গিয়ে দফতর অনুযায়ী মমতা সরকারের কাজের খতিয়ান দেবেন দলের বিধায়ক এবং নেতারা। তৃণমূল স্তরে দলের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই মমতার টার্গেট বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই বারবার তিনি দলের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের নির্দেশ দিয়েছেন।

গুজরাতের থেকে এগিয়ে বাংলা

গুজরাতের থেকে এগিয়ে বাংলা

বাংলাকে গুজরাত বানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দিলীপকে পাল্টা আক্রমণ করে তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর বলেন গুজরাতের থেকে অনেক এগিয়ে বাংলা। কিছুতেই বাংলাকে মানুষ গুজরাত হতে দেবে না বলে পাল্টা হুঙ্কার গিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। উল্টে তিনি অভিযোগ করেছেন বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার চেষ্টা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+