সরকারিকর্মীদের বেতন বাড়ছে, পেনশনভোগীদের ধোঁয়াশা দূর মমতার সরকারের বিজ্ঞপ্তিতে
নতুন বছর পড়লেই এক ধাক্কায় বাড়বে অনেকটাই বেতন। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বাড়বে বেতন। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকেই তা কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে নবান্ন।
নতুন বছর পড়লেই এক ধাক্কায় বাড়বে অনেকটাই বেতন। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বাড়বে বেতন। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকেই তা কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে নবান্ন। একইসঙ্গে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারিকর্মীদেরও পেনশন ধোঁয়াশা দূর করেছে রাজ্য। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নয়া বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা দূর
রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ২০১৬ সালের পরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নতুন করে নির্ধারণ করা হবে। ২০১৬ সালের জানুয়ারি মাসের আগে ও পরে অবসর নেওয়া কর্মীদের পেনশনের বৈষম্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। নয়া বিজ্ঞপ্তিতে তা দূর হয়েছে। অর্থ দফতর নতুন করে তা নির্ধারণ করে দেবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

নতুন করে পেনশন নির্ধারণ
অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময়ের পরে অবসর নেওয়া কর্মীদের নতুন করে পেনশন নির্ধারিত হবে। বর্ধিত অংশের ৪০ শতাংশ পেনশন বিক্রি করতে পারবেন তিনি। আগামী বছর ডিসেম্বরের মধ্যে সেই আবেদন করা যাবে। উল্লেখ্য, পুজোর মাসে সরকারি কর্মীজের জন্য এই খুশির খবর দিয়েছিলেন মমতা।

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর
সেই মোতাবেক ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে চলেছে। ১ জানুয়ারি থেকে এক ধাক্কায় বাড়ছে বেতন। লক্ষাধিক সরকারি কর্মী উপকৃত হবেন। অবসরপ্রাপ্ত সরকারিকর্মীদের পেনশনও নতুন করে নির্ধারিত হবে যাঁরা ২০১৬-র ১ জানুয়ারির পরে অবসর নিয়েছেন।












Click it and Unblock the Notifications