দুয়ারে সরকারে এবার চমক ভ্রাম্যমান পরিষেবা, পরিষেবা ডালি হাতে মমতার সরকার

দুয়ারে সরকারে এবার চমক ভ্রাম্যমান পরিষেবা, পরিষেবা ডালি হাতে মমতার সরকার

ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। এবার দুয়ারে সরকার ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে নতুন দুটি পরিষেবা। সেই ঘোষণা আগেই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছে এবারের দুয়ারে সরকারে ভ্রাম্যমান শিবির হবে। ভ্রাম্যমান শিবিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে।

চমকের নাম অবশ্যই মোবাইল ক্যাম্প

চমকের নাম অবশ্যই মোবাইল ক্যাম্প

১ নভেম্বর মঙ্গলবার থেকে রাজ্যের ব্লকে ব্লকে আয়োজন হচ্ছে দুয়ারে সরকার। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দুয়ারে সরকারের পাশাপাশি পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পও শুরু হচ্ছে। নতুন নতুন পরিষেবার ডালি সাজিয়ে এবার রাজ্যে দুয়ারের সরকারের আসর বসছে। সেখানে চমকের নাম অবশ্যই মোবাইল ক্যাম্প অর্থাৎ ভ্রাম্যমান পরিষেবা।

দুর্গম অঞ্চলে পৌঁছে যাবে ভ্রাম্যমান শিবির

দুর্গম অঞ্চলে পৌঁছে যাবে ভ্রাম্যমান শিবির

দুয়ারে সরকার রাজ্যের সর্বত্রই এবার একসঙ্গে বসছে। বিশেষ আকর্ষণ হিসেবে ভ্রাম্যমান পরিষেবার আয়োজন করা হয়েছে। দুয়ারে সরকারের শিবির থেকে প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবে এবার ভ্রাম্যমান শিবির বা মোবাইল ক্যাম্প। এলাকায় ঘুরে ঘুরে পরিষেবা দেবে এই শিবির। দুর্গম অঞ্চলের মানুষজনও যাতে তাঁদের দুয়ারে পরিষেবা পায়, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা।

কেউ যাতে বঞ্চিত না থাকেন, ভাবনা মমতার

কেউ যাতে বঞ্চিত না থাকেন, ভাবনা মমতার

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কিংবা পাহাড়ের দুর্গম স্থানে তৃণমূলের সরকার পৌঁছে দেবে সমস্ত পরিষেবা। তার জন্যই ভ্রাম্যমান শিবিরের ভাবনা। এবং তা এবারই প্রথম শুরু হচ্ছে। কেউ যাতে বঞ্চিত না থাকেন, সে জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজ্যের মা-মাটি-মানুষের সরকারের পক্ষ থেকে।

বিশেষ ব়্যাম্প বিশেষভাবে সক্ষমদের জন্য।

বিশেষ ব়্যাম্প বিশেষভাবে সক্ষমদের জন্য।

শুধু ভ্রাম্যমান পরিষেবাই নয়, এবারের দুয়ারে সরকারে বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। প্রতিটি দুয়ারে সরকারে শিবিরে থাকবে বিশেষ ব়্যাম্প। এর ফলে সহজেই সরকারি প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন বিশেষভাবে সক্ষমরা। জমা করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বিশেষভাবে সক্ষমদের জন্য।

এবার দুই পরিষেবা চালু দুয়ারে সরকারে

এবার দুই পরিষেবা চালু দুয়ারে সরকারে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে উদ্যোগে মানুষকে আর সরকারের দুয়ারে আসতে হচ্ছে না। সরকার মানুষের দুয়ারে আসছে পরিষেবার ডালি সাজিয়ে। সেই পরিষেবার ডালিতে এবার যুক্ত হতে চলেছে আরও দুটি পরিষেবা। এবার থেকে জমির পাট্টার আবেদনও করা যাবে দুয়ারে সরকারে। এছাড়া করা যাবে বিদ্যুৎ সংযোগের আবেদনও।

২৭টি পরিষেবা মিলবে দুয়ারে সরকারে

২৭টি পরিষেবা মিলবে দুয়ারে সরকারে

সরকার পরিষেবার ডালি সাজিয়ে আবার দুয়ারে এসে হাজির হচ্ছে ১ নভেম্বর। একমাস ভর অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকারে সমস্ত পরিষেবা মিলবে। মোট ২৭ রকমের পরিষেবা মিলবে দুয়ারে সরকার শিবির থেকে। খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বানির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, জমির মিউটেশন, সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্জ, প্রাণীসম্পদ দফতরের কিষান ক্রেডিট কার্ড ইত্যাদি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+