দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, ২০২৩-এর রাজ্য বাজেটে গ্রামোন্নয়ন জোর মমতার সরকারের
গ্রামীণ মানুষকে সামাজিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক নির্ভরতা বাড়াতেও জোর দেওয়া হয়েছে এবারের রাজ্য বাজেটে।
বাংলায় পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। মে মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে ২০২৩-এর রাজ্য বাজেটে গ্রামোন্নয়ন জোর দিল মমতার সরকার। আবাস যোজনা থেকে শুরু করে গ্রামীণ সড়ক যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে জোর দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যে ৪.০৫ লক্ষ মানুষ নিজ গৃহ পেয়েছেন। চলতি অর্থবর্ষে ১.৯৯ লক্ষ গৃহ তৈরির কাজ শেষ হয়েছে। ২০২২-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত এই খাতে ১০১৯.৭৪ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০২২-২৩ অর্থবর্যে কেন্দ্রীয় সককার আরও ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি নতুন গৃহ নির্মাণের অনুমোদন দিয়েছিল। তার মধ্যে ১০ লক্ষ ৫৪ হাজার ৪৯৮টি গৃহ নির্ণাণের চূড়ান্ত অনুমোদন পাওয়া গিয়েছে। এক্ষেত্রে ব্যয় হবে ১৩৬৩৭.৮৬ কোটি টাকা। কেন্দ্র দেবে ৮১৮২.৭১ কোটি টাকা এবং রাজ্য সরকার দেবে ৫,৪৫৫.১৪ কোটি টাকা।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে পশ্চিমবাংলায় দুটি ফেজ মিলিয়ে মোট ৩৬ হাজার৭৮৬ কিলোমিটার রাস্তা ও ৫৫টি দীর্ঘ সেতু নির্ণাণের অনুমোদন পাওয়া গিয়েছে। সেখানে ব্যয় হবে ১৮,৪০৩.৬০ কোটি টাকা। বিগত অর্থবর্ষে ৩৮টি সড়ক সংযোগকারী দীর্ঘ সেতুর কাজ শেষ হয়েছে। আরও ১৭টি সড়ক সংযোগকারী ব্রিজ তৈরির কাজ আগামী ২০২৩-এর মে মাসের মধ্যে শেষ হবে।
এছাড়া মিশন নির্মন বাংলা কর্মসূচির সফল রূপায়ণের ফলে বাংলায় সব গ্রাম পঞ্চায়েত ২০২১ সাল থেকেই উন্মুক্ত শোচমুক্ত বলে ঘোষিত হয়েছে। সেই কাজের ধারা বজায় রাখা হচ্ছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে রাজ্যের দরিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের জন্য নানাবিধ সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ রা্জ্য গ্রামীণ জীবিকা মিশন কর্মসূচির অধীনে ৭ লক্ষ ৫৬ হাজার ৮৯১টি স্বনির্ভর গোষ্ঠীকে ২০২২-২৩ অর্থবর্ষে ৬ লক্ষ ৩৪ হাজার ৬৫৭টি স্বনির্ভর গোষ্ঠীকে ১৩১২২.৭৯ কোটি টাকার ঋণ প্রদান করেছে। পশ্চিমবঙ্গ এখন স্বনির্ভর গোষ্ঠী উন্নয়নে দেশের মধ্যে দ্বিতীয় সেরা রাজ্যের খ্যাতি অর্জন করেছে।
স্বনির্ভর গোষ্ঠী দ্বারা উৎপন্ন দ্রব্যসামগ্রী বাজারজাত ও বিপণনের জন্য কলকাতার ঢাকুরিয়াতে সৃষ্টিশ্রী নামে একটি বিশেষ শপিং মল চালু করা হয়েছে। এছাড়া কলকাতা বিমানবন্দর, বাগডোগরা বিমানবন্দর, বাংলার বিভিন্ন রেলস্টেশন ও কলকাতার তিনটি শপিং মলে সৃষ্টিশ্রী বিপণম কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া কলকাতা ও শিলিগুড়িতে প্রতিবছর সরস মেলার আয়োজন করা হয়ে থাকে। অর্থাৎ সামাজিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক নির্ভরতা বাড়াতেও জোর দেওয়া হয়েছে গ্রামীণ ক্ষেত্রে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications