বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী পরিষেবা নিয়ে কড়া রাজ্য, গঠন করা হল বিশেষ টিম

বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না দিলে নজর রাখবে বিশেষ টিম

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। প্রায় ৩০ শতাংশ বেসরকারি হাসপাতাল সুবিধা দিতে চাইছে না বলে অভিযোগ উঠেছে। এবার তাঁদের উপরে কড়া নজর রাখতে বিশেষ টিম গঠন করা হয়েছে। কোনও রকম দুর্নীতি স্বাস্থ্যসাছী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলিতে হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখবে এই টিম।

বেসরকারি হাসপাতালে গড়মিলের অভিযোগ

বেসরকারি হাসপাতালে গড়মিলের অভিযোগ

স্বাস্থ্য সাথী কার্ড রাজ্য সরকার চালু করার পর থেকেই বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে একাদিক অভিযোগ জমা পড়তে শুরু করেিছল। একাধিক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কারকার্ড গ্রহণ করতে রাজি হচ্ছিল না। এমনকী স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে কোনও চিকিৎসাই পাচ্ছিলেন না সাধারণ মানুষ। তারপরেই তৎপর হয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেছিলেন এই নিয়ে।

টিম গড়ল রাজ্য সরকার

টিম গড়ল রাজ্য সরকার

এবার স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা ঠিক মত বেসরকারি হাসপাতালগুলি দিচ্ছে কিনা তা নজরে রাখার জন্য একটি টিম গড়েছে রাজ্য সরকার। সেই নির্দেশিকায় বলা হয়েছে, যে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করছে বেসরকারি হাসপাতালগুলি। তাতে বিপুল দুর্নীতি হচ্ছে। সেই টাকা কোন বেসরকারি হাসপাতাল সঠিক ভাবে দাবি করছে তা খতিয়ে দেখবে এই টিম। স্বাস্থ্য সাথী পরিষেবা দেওয়ার নাম করে সরকারের ঘর থেকে মোটা টাকা আদায় করার প্রবণতা থেকে রাশ টানতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

নির্দেশিকায় কী জানাল রাজ্য সরকার

নির্দেশিকায় কী জানাল রাজ্য সরকার

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার পর সঠিক টাকা রাজ্য সরকারের কাছে তারা দাবি করছে কিনা সেটা আগে খতিয়ে দেখা হবে। যদি কোনও রোগী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে যান এবং চিকিৎসা শুরুর আগেই তাঁকে রেফার করা হয় অথবা তিনি মারা যান তাহলে পুরো টাকা সেই বেসরকারি হাসপাতাল পাবে না। অস্ত্রোপচারের কথা বলেও যদি বেসরকারি হাসপাতাল শেষ মুহূর্তে অস্ত্রোপচার না করে তাহলে প্যাকেজের ৩৫ শতাংশ টাকা দেওয়া হবে। আর আংশিক অস্ত্রোপচার হলে ৫০ শতাংশ টাকা পাওয়া যাবে।

রয়েছে আরও অনেক পর্যায়

রয়েছে আরও অনেক পর্যায়

যদি অস্ত্রোপচার সফল না হয় তাহলে মোট প্যাকেজের ৩০ শতাংশ টাকা পাবে বেসরকারি হাসপাতাল। কিডনি এবং গলব্লাডারের পাথর পুরোপুরি বের করা সম্ভব না হলে ৬০ শতাংশ টাকা দেওয়া হবে। অস্ত্রোপচারের আগেই রোগী মারা গেলে ২৫ শতাংশ টাকা দেওয়া হবে। আর অস্ত্রোপচার চলাকালীন রোগীর মৃত্যু হলে প্যাকেজে অর্ধেক টাকা পাওয়া যাবে। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০ শতাংশ টাকা পাবে হাসপাতাল। আর হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগেই রোগী মারা গেলে মিলবে ৮৫ শতাংশ টাকা। ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে মিলবে ১৫ শতাংশ টাকা।

কোষাগারে ধাক্কা

কোষাগারে ধাক্কা

একুশের বিধানসভা ভোটের আগে সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের কথা ঘোষণা করেছিলেন। তারপর থেকে প্রায় ঘরে ঘরে হয়ে গিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। বেসরকারি হাসপাতালেও এই সরকারি স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই বেসরকারি হাসপাতাল গুলি থেকে বিপুল অঙ্কের বিল আসতে শুরু করে রাজ্য সরকারের কাছে। তাতে প্রায় কোষাগার খালি হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+