বিধি নিধেষ বহাল থাকলেও, ছাড় মিলল বেশ কিছু ক্ষেত্রে, জেনে নিন বিস্তারিত

বিধি নিধেষ বহাল থাকলেও, ছাড় মিলল বেশ কিছু ক্ষেত্রে জেনে নিন বিস্তারিত

১ জুলাই পর্যন্ত করোনা বিধিনিষেধের মেয়ার বাড়াল রাজ্য সরকার। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। যেমন খুলছে শপিং মল, সময় বাড়ানো হয়েছে সবজি বাজারের। অন্যান্য দোকান খোলারও অনুমতি মিলেছে নির্দিষ্ট সময় পর্যন্ত। সরকারি-বেসরকারি অফিসও খুলবে বলে জানানো হয়েছে।

 বাড়ল বিধিনিষেধের মেয়াদ

বাড়ল বিধিনিষেধের মেয়াদ

১৫ জুন অর্থাৎ আগামিকাল শেষ হওয়ার কথা ছিল করোনা বিধিনিষেধের। সেই সময়সীমা ১ জুলাই পর্যন্ত বাড়াল রাজ্য সরকার। নবান্নে সাংবাদির বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব একথা ঘোষণা করেনষ তবে এই বিধিনিষেধে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে।আগেই অবশ্য তার ইঙ্গিত মিলেছিল।

খুলছে শপিং মল

খুলছে শপিং মল

যেবিষয় গুলিতে ছাড় দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম শপিং মল। বণিকসভা সঙ্গে করোনা নিয়ে বৈঠকেই সেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কড়া বিধিনিষেধের আনুষ্ঠানিত ঘোষণার সময়ই সেকথা জানানো হয়। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল এবং শপিং মলের দোকান গুলি। তবে ২৫ শতাংশের বেশি ক্রেতা প্রবেশ করতে পারবেন না শপিং মলে।

 ছাড় রেস্তোরাঁয়

ছাড় রেস্তোরাঁয়

রেস্তোরাঁ খোলার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেস্তরাঁ। তবে ৫০ শতাংশের বেশি লোক থাকবে না সখানে। নির্দিষ্ট কোভিড বিধি মেনেই খুলতে হবে রেস্তোরাঁ। আগেই বণিক সভার বৈঠকে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ছাড় দেওয়া হয়েছে সিনেমা এবং সিরিয়ালের শ্যুটিংয়েও। ৫০ শতাংশ স্টাফ এবং অভিনেতা নিয়ে শ্যুটিং করা যাবে।

 ভ্যাকসিন ছাড়া প্রাতর্ভ্রমণ নয়

ভ্যাকসিন ছাড়া প্রাতর্ভ্রমণ নয়

পার্ক খোলায় অনুমতি দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন ছাড়া কেউ প্রাতর্ভ্রমণ করতে পারবেন না সেখান। বেসরকারি অফিস খোলারও অনুমতি দেওয়া হয়েছে। বুধবার থেকে খুলবে বেসরকারি অফিস। ৫০ শতাংশ কর্মী থাকতে পারবে অফিসে। কর্মীদের নিয়ে আসার বন্দোবস্ত অফিসকেই করতে হবে। একই সঙ্গে কর্মীদের টিকাকরণও করাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+