আলু-পেঁয়াজের দাম আগুন! অমিতের উপস্থিতির মধ্যেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে চিঠি মমতার

অমিতের উপস্থিতির মধ্যেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে চিঠি মমতার

আর অত্যাবশ্যকীয় পণ্য থাকছে না আলু, পেঁয়াজ। মধ্যবিত্তের হেঁসেলের ন্যূনতম চাহিদাতেও লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কোপ। রুষ্ট মমতা তাই মোদী সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইনের তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি লিখতে চলেছেন। অমিত শাহের রাজ্য সফরের মাঝেই এই নিয়ে সুর চড়িয়েছেন তিনি। সাধারণ মানুষের স্বার্থে যাতে এই আইনটি কার্যকর না করা হয় তার জন্য আবেদন জানাবেন তিনি।

অগ্নিমূল্য আলু- পেঁয়াজ

অগ্নিমূল্য আলু- পেঁয়াজ

৪০ থেকে ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলু। পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা। কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ মানুেষর। মুদ্রাস্ফীতির বাজারে আলুসিদ্ধ ভাত খাওয়াও এখন বিলাসিতায় পরিণত হয়েছে। কী দিতে উদরপূর্তি করবেন গরিব থেকে মধ্যবিত্ত মানুষ সেটাই এখন তাঁরা বুঝে উঠতে পারছেন না। যদিও ফাটকা কারবারিদের জন্যই এই দাম বৃদ্ধি বলে দাবি করেছে বিরোধীরা।

অত্যাবশ্যকীয় পণ্য থাকছে না আলু-পেঁয়াজ

অত্যাবশ্যকীয় পণ্য থাকছে না আলু-পেঁয়াজ

একে দাম বৃদ্ধি তার পরে নতুন অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা আইনে তালিকা থেকে বাদ পড়েছে পেঁয়াজ, আলু। এমনকী ভোজ্য তেল, ডালও থাকছে না অত্যাবশ্যকীয় পন্য। তাতে আরও দাম বাড়বে সেগুলির এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই আইনের তীব্র বিরোধিতা করেছেন তিনি। যদিও গত ২২ সেপ্টেম্বর লোকসভা অধিবেশনে পাস হয়ে গিয়েছে এই আইনের সংশোধনী।

মোদী চিঠি দেবেন মমতা

মোদী চিঠি দেবেন মমতা

কেন্দ্রের এই অত্যাবশ্যকীয় পণ্য আইনের বিরোিধতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোবাধ্যায়। তিনি অভিযোগ করেছেন এই আইনে বদল এনে কেন্দ্র কালোবাজারিকে প্রশ্রয় গিতে চাইছে। এবার ফাটকা কারবার আরও বাড়বে। যে যত ইচ্ছে আলু-পেঁয়াজ মজুত রেখে জিনিসের দাম বাড়িয়ে দেবে। যাতে এই আইন কার্যকর করা না হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে কমদামে আলু পেঁয়াজ

রাজ্যে কমদামে আলু পেঁয়াজ

ইতিমধ্যেই রাজ্যবাসীর কথা চিন্তা করে কম দামে আলু-পেঁয়াজ বিক্রি করছে রাজ্য সরকার। একাধিক শহরে স্টল খুলে সরকারি উদ্যোগে কমদামে চলছে বিক্রি। ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি করছে রাজ্য সরকার। কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত সেটা করতে পারবেন তিনি। কারণ তারপরে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়ে যাবে আলু ও পেঁয়াজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+