দুর্গতদের উদ্ধারে নেমেছে কেন্দ্রীয় বাহিনী, শনিবারই আকাশ পথে প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মমতা
দুর্গতদের উদ্ধারে নেমেছে কেন্দ্রীয় বাহিনী, শনিবারই আকাশ পথে প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মমতা
পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকালই পরিদর্শনে যাচচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আকাশ পথে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন তিনি। বন্যা দুর্গতদের পাশে আছে রাজ্য সরকার জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মন্ত্রীদের বিভিন্ন জেলায় পাঠিয়ে দিয়েছেন তিনি।

ভাসছে জেলা
বৃষ্টি নেই তবু বন্যা। একের পর এক জেলা ভাসছে বন্যার জলে। ডিভিসির ছাড়া জলে ভাসছে বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলা। ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলা। সেই জল আসতে শুরু করেছে হুগলি এবং হাওড়া জেলায়। পরিস্থিিত অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে জেলাগুলিতে। একাধিক এলাকা বানভাসী হওয়ায় দুর্গতরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। একাধিক জায়গায় উদ্ধারে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।

শনিবার সফরে যাচ্ছেন মমতা
শনিবার বন্যা দুর্গত দেলা গুলি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই সেকথা জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ পথে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। পুজোর মুখে হঠাৎ করে ডিভিসি জল ছাড়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তিনি। রাজ্য সরকারকে না জানিয়েই ডিভিসি জল ছেড়েছে বলে অভিযোগ করেছেন মমতা। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে জল ছেড়েছে ডিভিসি। কেন্দ্রের উচিত জলাধারগুলো পরিষ্কার করা এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ম্যান মেড ফ্লাড
হঠাৎ করে বিপুল পরিমান জল ছাড়ায় যাতে বলে বিপর্যস্ত রাজ্য। একাধিক এলাকা প্লাবিত হয়েছে। তিলপাড়া ব্যারাজ থেকে ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। যার জেরে প্লাবিত হয়েছে কান্দি সালার রাজ্য সড়ক ও ভরতপুরের কিছু গ্রাম। জল বেড়েছে ভরতপুর ব্লকের যাকনা, ছত্রপুর, কোল্লা, চাঁদপুর সুলতানপুর , কাশিপুর, জলমগ্ন , চাঁদপুর, কোল্লাতে। কেলেঘাই নদীর জল বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে গিয়েছে। পটাসপুর, ভগবানপুর, এগরা, চন্ডিপুরের মানুষ। ঘাটালে আস্ত একটি বাড়ি ভেঙে পড়েছে। উদ্ধারে নেমেছে কেন্দ্রীয় বাহিনী এবং বিপর্যয় মোকািবলা দল, দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতিতে ম্যান মেড ফ্লাড বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রীদের নির্দেশ
পরিস্থিতি সামাল দিতে প্লাবিত এলাকায় আজ থেকেই মন্ত্রীদের পাঠিয়ে দিয়েছেন তিনি। ফিরহাদ হাকিম, মলয় ঘটক থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইয়া সকলকেই এক একটি জেলার দায়িত্ব দিয়েছেন তিনি। আজ থেকেই মন্ত্রীরা পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছেন। দুর্গত এলাকার বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।












Click it and Unblock the Notifications