Mamata Banerjee: লক্ষ্য বিনিয়োগ আনা, ১২ দিনের বিদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ শুভেন্দুর
দিল্লি থেকে ফিরেই বিদেশ সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে তিনি দমদম বিমানবন্দর থেকে পাড়ি দেন বিদেশে। ১২ দিনের এই বিদেশ সফরে দুবাই, স্পেনের মাদ্রিদ যাবেন তিনি। মূলত বিনিয়োগ টানতেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর বলে জানা গিয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরের কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন, সকলের ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্পেন এবং দুবাইয়ে গিয়ে উদ্যোগপতি এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন তিনি। রাজ্যে শিল্প টানতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফর বলে জানা গিয়েছে।

বিেদশ সফরে যাওয়ার আগে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ৫ বছর আগেই আমন্ত্রণ তিনি পেয়েছিলেন। তিনি বলেছেন অনেকদিন আগে আমন্ত্রণ পেলেও তিনি যাওয়ার সময় পাননি। এতোদিনে সময় পেয়েছেন তাই যাচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বেশি দূরে তিনি যেতে চান না কারণ কোনও এমার্জেন্সি হলে তিনি দ্রুত ফিরতে পারবেন না।
দমদম বিমানবন্দর থেকে ৯টা ৪৫ মিনিটের বিমানে তিনি পাড়ি দেন। প্রথমে দুবাই যাওয়ার কথা তাঁর। আজ দুবাইয়ে থাকবেন তিনি। আগামীকাল অর্থাৎ বুধবার তিনি বুধবার তিনি স্পেনের মাদ্রিদে যাবেন। সেখানে একটি বিজনেস সামিটে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications