মোদীর জন্মদিনে সাক্ষাৎপ্রার্থী মমতা! কুর্তা-পাজামা আর ফুল-মিষ্টি তত্ত্ব ফের জল্পনায়
ভোটের আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী অকাতরে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বছরে দু-একবার কুর্তা-পাজামা উপহার দেন। সঙ্গে থাকে বাংলার মিষ্টিও।
ভোটের আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বছরে দু-একবার কুর্তা-পাজামা উপহার দেন। সঙ্গে থাকে বাংলার মিষ্টিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ দিল্লি সফরের আগে তা নিয়েই ফের জল্পনা শুরু হল। কারণ মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিন, আর ওইদিনই মমতা যাচ্ছে মোদী-সাক্ষাতে।

মোদীকে জন্মদিনে দিল্লিতে মমতা
তবে কি মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন? আর জন্মদিনের শুভেচ্ছা যেহেতু বাংলার মিষ্টি আর কুর্তা-পাজামা তো থাকবেই। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক আলাপ-আলোচনাও সেরে নিতে পারবেন তিনি। মমতার দিল্লি সফরের কারণ অনুসন্ধান করতে গিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই সম্ভাবনার কথাও তুলে ধরেছেন।

মোদী-বিরোধিতাই যখন সার, তখন
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন তৃণমূল ও বিজেপি অহি-নকুল সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবকিছুতেই এড়িয়ে চলছেন কেন্দ্রকে, মোদী-বিরোধিতাই সার ভেবেছেন, তখন কেন হঠাৎ করে মোদীর সঙ্গে সাক্ষাতের কথা ভাবছেন তিনি। তবে কি কোনও প্রতিকূল পরিস্থিতির জেরেই এমন ধরনের ভাবনা। নাকি ভাবনা নয়, নিতান্তই রটনা এই সাক্ষাৎ-প্রসঙ্গ। তা নিয়েও চর্চা চলছে।

দ্বিতীয় মোদী সরকারের আমলে
মঙ্গলবার মোদীর জন্মদিন যদি প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ হয়, তবে তা হবে দ্বিতীয় মোদী সরকারের আমলে প্রথম বৈঠক। প্রথম মোদী সরকারের শেষ দু-বছর থেকে যে বৈরিতা শুরু হয়েছিল মমতার, তার কিঞ্চিত হলেও নিরসন হবে ওই সাক্ষাতে। সেইসঙ্গে মোদীর জন্মদিনের শুভেচ্ছাও জানানো যাবে প্রত্যক্ষ উপস্থিতিতে।

মোদীর কুর্তা-পাজামার রাজনীতি
ভোটের আগে মোদী বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কুর্তা-পাজামা আর ফুল-মিষ্টি পাঠান তাঁকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফুল-মিষ্টি উপহার পান তিনি। অন্তত একবার তো বটেই। ফের তিনি উসকে দিয়েছিলেন আঁতাত প্রসঙ্গ।

দিদি-মোদী সেটিং, ফের জল্পনা
আর সিপিএম তো দিদি-মোদী সেটিংয়ের অভিযোগ তুলে নিত্যদিন অভিযোগ করে আসছে, এভাবেই নারদা-সারদা মামলা ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর সেই জল্পনার জিগির ফের একবার তুলে দেবে। আবার মোদী-দিদি সেটিং নিয়ে ছড়াবে নানা মুখরোচক গল্প।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications