বাংলার ঐতিহ্য ও অদম্য স্পিরিটেই জয়! মমতা পরামর্শ দিলেন এখন কার কী করণীয়

বাংলার ঐতিহ্য ও অদম্য স্পিরিটেই জয়! মমতা পরামর্শ দিলেন এখন কার কী করণীয়

করোনার সংক্রমণের বিরুদ্ধে যাঁরা লড়ছেন, যাঁরা আম্ফানের থাবার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার টুইট করে তিনি চিকিৎসক-স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ-ত্রাণকর্মীদের লড়াইকে সাধুবাদ জানিয়ে সংক্রমণ বৃদ্ধি রুখতে রাজ্যবাসীকে সাবধান করেন।

যাঁরা অক্লান্ত লড়ছেন, তাঁদের অভিনন্দন

যাঁরা অক্লান্ত লড়ছেন, তাঁদের অভিনন্দন

মমতা বন্দ্যোপাধ্যায় কথায়, ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবের পর বহু লড়াই করে ফেরানো গিয়েছে প্রায় স্বাভাবিক অবস্থা। এখনও লড়াই চলছে করোনার মহামারীর বিরুদ্ধে। আমরা এই যুদ্ধও জিতব। এই যুদ্ধের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন, এখনও যাঁরা লড়াই করে যাচ্ছেন অক্লান্ত, তাঁদের অভিনন্দন।

বাংলার ঐতিহ্য ও অদম্য স্পিরিটের জয়

বাংলার ঐতিহ্য ও অদম্য স্পিরিটের জয়

তিনি লেখেন, বাংলার ঐতিহ্য ও অদম্য স্পিরিট নিয়ে আমরা প্রাকৃতিক বিপর্যয় ও বিশ্ব মহামারীর মোকাবিলা করেছি। আমরা এর থেকে অনেক শিক্ষা নিয়েছি। নিশ্চিতভাবেই বাংলা এ থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে। এই শক্তি আর একতার বলই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।

১০ হাজার টাকা করে এককালীন সাহায্য দাবি

১০ হাজার টাকা করে এককালীন সাহায্য দাবি

তিনি এই ধন্যবাদসূচক বার্তা দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য ফেল ১০ হাজার টাকা করে সাহায্যের দাবি করেন। টুইটারে মমতা লিখেছেন- মহামারীর কারমে সাধারণ মানুষ বিশাল আর্থিক সংকটে পড়েছেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা বিপাকে পড়েছেন। এখন তাঁদের যদি ১০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া যায়, তার আর্জি জানাচ্ছি। এর জন্য পিএম কেয়ার্সের একটা অংশ ব্যবহার করা যেতে পারে।

ধন্যবাদ জানিয়ে সতর্কবাণী মমতার

ধন্যবাদ জানিয়ে সতর্কবাণী মমতার

এদিন সবাইকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, পুলিশ, ত্রাণকর্মী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমস্ত সুশীল সমাজ ও সমাজসেবী সংগঠনকে রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আম্ফান চলে গেলেও এখনও করোনার বিপদ রয়েছে গিয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

কী করতে হবে করোনা পরিস্থিতিতে

কী করতে হবে করোনা পরিস্থিতিতে

এদিন মুখ্যমন্ত্রী বারবার মনে করিয়ে দেন, কী কী করতে হবে এই কঠিন সময়ে। তিনি লেখেন, কেউ ভিড় বাসে উঠবেন না। বেসরকারি সংস্থাগুলি চেষ্টা করুন বাড়ি থেকে কাজ করানোর। অফিসে হাজিরার সময়ের ক্ষেত্রে ছাড় দিন। কোনও লেট মার্ক দেওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। সবাই মাস্ক পরুন, নিরাপদ থাকুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+