মমতার সরকার ফ্রি-তে স্বাস্থ্যসেবা দেবে সাড়ে সাত কোটি মানুষকে, কার্ড এক মাসেই
Mamata Banerjee, Trinamool Congress, health, health card, development, West Bengal, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, স্বাস্থ্য, স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য কার্ড, উন্নয়ন, পশ্চিমবঙ্গ
রাজ্যের আরও দেড় কোটি পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার মোট সাড়ে সাত কোটি মানুষের কাছে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখল রাজ্য সরকার। আগামী নভেম্বরের মধ্যেই এই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলতে চাইছে তৃণমূল।

বাংলায় আড়াই বছর ধরে মুখ্যমন্ত্রী এই স্বপ্নের প্রকল্প নিয়েছে। স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড প্রদান করা হয়েছে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষ পরিবার বা সাড়ে ছয় কোটি মানুষের কাছে। এখনও বাকি রয়েছে ২০ লক্ষ পরিবার বা এক কোটি মানুষ। তাই জেলায় জেলায় শুরু হয়েছে স্বাস্থ্যসাথীর শিবির।
মমতার সরকারে পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৭ লক্ষ ১২ হাজার মানুষ পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস এই স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় চিকিৎসা পেয়েছেন। ক্লেম করা হয়েছে ৭২২ কোটি টাকা। ফি বছর ৪০০ কোটি টাকা প্রকল্প খাতে খরচ করছে সরকার।
উপভোক্তার সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় আগামী অর্থবর্ষে সরকারি খরচ অনেকটাই বেড়ে যাবে। আগামী অর্থবর্ষে খরচ দাঁড়াবে ৯০০ কোটি টাকা। শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পেই ১৩০০ কোটি টাকা খরচের সংস্থান করেছে রাজ্য সরকার। সরকারি-বেসরকারি মিলিয়ে সবসুদ্ধ ১৬১২টি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত। পরিষেবা চালু করেছে ১৪৭২টি হাসপাতাল।
বেসরকারি হাসপাতাল ও সরকারি হাসপাতালেও এই কার্ডে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছেন উপভোক্তারা। এদিকে, এই প্রকল্পে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করালে ২০০ টাকার পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসা করালে যানবাহন খরচ হিসেবে ৫০০-৭০০ টাকা সাহায্য পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications