পরিযায়ী শ্রমিকদের ফেরানোর চেষ্টা নেই বাংলার মুখ্যমন্ত্রীর, মমতা দিলেন কড়া জবাব
পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কে বেড়েই চলেছে দেশজুড়ে। বাংলাতেও ছড়িয়ে পড়েছে সেই বিতর্কের আঁচ। পরিযায়ী শ্রমিক ফেরানো নিয়ে বিজেপি-কংগ্রেসসহ বিরোধীরা গর্জে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কে বেড়েই চলেছে দেশজুড়ে। বাংলাতেও ছড়িয়ে পড়েছে সেই বিতর্কের আঁচ। পরিযায়ী শ্রমিক ফেরানো নিয়ে বিজেপি-কংগ্রেসসহ বিরোধীরা গর্জে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। শুক্রবার সেই বিতর্কে জল ঢেলে মমতা জানিয়ে দিলেন, ধাপে ধাপে ফেরানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। সবাইকে বাড়ি ফেরানো হবে।

এর আগে কংগ্রেসের অধীর চৌধুরী পরিযায়ী শ্রমিক ফেরানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রস্তাব দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মমতার সরকারকে টার্গেট করেছেন পরিযায়ী শ্রমিক ইস্যুতে। এদিন আবার বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় নিশানা করেন মমতাকে।
কৈলাশ বলেন, বাঙালি পরিযায়ী শ্রমিক ফেরানো নিয়ে রাজ্য সরকারের কোনও উদ্বেগ নেই। তিনি টুইট করে শুক্রবার জানান, এখ সব রাজ্য সরকারই তাদের শ্রমিকদের প্রতি সংবেদনশীল। তাঁরা শ্রমিকদের ঘরে ফেরানোর চেষ্টা করছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও চেষ্টা নেই পরিযায়ী শ্রমিকদের ফেরানোর।
এদিন কৈলাশের অভিযোগের কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলার সরকার পরিযায়ী শ্রমিকদের কথা ঠিকই ভাবছে। পরিযায়ী শ্রমিকদের ধাপে ধাপে ফেরানো হচ্ছে। সবদিক ভেবেই কাজ করছে বাংলা। পরিযায়ী শ্রমিকদের ফেরাবেন তাঁরাই, কাউকে তা নিয়ে ভাবতে হবে না। পরিযায়ী শ্রমিকদেরও আশ্বাস দিয়েছেন মমতা।












Click it and Unblock the Notifications