Trinamool Congress: প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, রক্তাক্ত কাউন্সিলর! ব্যবস্থা নিলেন সুপ্রিমো
Trinamool Congress: খোদ কলকাতায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! দুই কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার। যদিও শোকজ নিয়ে পাল্টা প্রশ্ন বিরোধীদের।
এই প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য জানান, এমন শোকজ আগেও হয়েছে। তাতে তৃণমূলের শৃঙ্খলা (Trinamool Congress) ফেরেনি। কেন পুলিশ এই ঘটনায় ব্যবস্থা নিল না তা নিয়ে প্রশ্ন বামনেতার। কার্যত একই কথা শোনা গিয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের মুখেও।

জানা যায়, মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুর-পাটুলি এলাকায়। কার্যত তৃণমূলের (Trinamool Congress) দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নাম জড়ায় ১১ নম্বর বোরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর।
অভিযোগ, ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে বেধড়ক মারধর করে তাঁর অনুগামীরা। এমনকি মেরে তাঁর কান পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়। অফিসে ঢুকে চলে এই হামলা। যা নিয়ে দুজনের মধ্যে ব্যাপক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
১১০ নম্বর ওয়ার্ড অফিসে কে বসবে তা নিয়ে দুজনের মধ্যে অশান্তির সূত্রপাত। সপ্তাহে একদিন সেখানে স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার বসেন। বাকি দিনগুলিতে কাউন্সিলার, চেয়ারম্যান বসেন। কিন্তু সেই অফিসে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে বসতে না দেওয়ার অভিযোগ। ওই অফিসে গেলে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় তারকেশ্বর জড়িত বলে দাবি। এমনকি স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদারের মদত রয়েছে বলেও অভিযোগ স্বরাজ মণ্ডলের।
এই ঘটনা মোটেই ভালো চোখে নেয়নি শীর্ষ তৃণমূল নেতৃত্ব (Trinamool Congress)। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখেও পড়ে সেটি। এমনকি ঘটনার নিন্দা করেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা বলেন মেয়র। কথা হয় তৃণমূল সুপ্রিমোর সঙ্গেও। এরপরেই দুই কাউন্সিলারকে শোকজের চিঠি ধরানো হয়েছে।
সুব্রত বক্সী এই চিঠি পাঠিয়েছেন বলে তৃণমূল (Trinamool Congress) সূত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, শুধু এই ঘটনা নয়, বর্তমানে শাসকদলে গোষ্ঠী কোন্দল বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে একাধিকবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা-কর্মীদের বৈঠক থেকে বার্তা দিয়েছেন। এই অবস্থায় দুই কাউন্সিলারকে শোকজ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এহেন পদক্ষেপের মধ্যে অন্যান্যদেরও বার্তা নেত্রী দিলেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications