তোমরাই পার্টির নেক্সট জেনারেশন, আজ আমি শুনতে এসেছি! ধরনা-মঞ্চে অকপট তৃণমূল নেত্রী মমতা

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের ধরনা মঞ্চে হাজির হয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রজন্ম বলে ব্যাখ্যা করে আগামী দিনের পাঠ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের ধরনা মঞ্চে হাজির হয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রজন্ম বলে ব্যাখ্যা করে আগামী দিনের পাঠ দিয়ে গেলেন। কীভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তা জানালেন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে।

তোমাদের মুখগুলো চিনতে এসেছি

তোমাদের মুখগুলো চিনতে এসেছি

এদিন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা বল, আমি শুনি। আজ আমি শুনতে এসেছি, তোমাদের মুখগুলো চিনতে এসেছি। তোমরাই পার্টির নেক্সট জেনারেশন। তাই আজ তোমরা বলবে, আমি শুনব।

রাস্তাতে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন

রাস্তাতে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন

ছাত্রছাত্রীদের এই বিশেষ বার্তা দেওয়ার পর মমতা বলেন, তিনি রাস্তাতে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন। পথই তাঁরে নতুন পথের দিশা দেখাবে। ২২-২৩ জানুয়ারি তিনি দার্জিলিংয়ে সিএএ বিরোধী মিছিল করবেন। মঙ্গলবার ধর্মতলার সিএএ বিরোধী ধরনা মঞ্চে অধ্যাপকদের একাংশও হাজির ছিলেন।

তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে

তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে

মমতা ছাত্রছাত্রী-অধ্যাপক-অধ্যাপিকাদের পাশে নিয়ে বলেন, নাগরিকত্ব আইন একটি চলমান প্রক্রিয়া। অথচ বিজেপি এটাকে তাঁদের খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করছে। মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, নাগরিকত্ব আইন কি বৈধ নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া ষড়যন্ত্র? নাকি বিজেপির স্পনসর করা বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ষড়যন্ত্র?

সিএএ-এনপিআর-এনআরসি সম্পর্কিত!

সিএএ-এনপিআর-এনআরসি সম্পর্কিত!

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ-এনপিআর-এনআরসি আসলে একে অপরের সঙ্গে যুক্ত। এ কথা বুঝতে হবে। যোগী আদিত্যনাথ সরকারের সবার প্রথম সিএএ লাগু করা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন এত তাড়াহুড়ো, সিএএ নিয়ে স্পষ্ট আইনই এখনও তৈরি হয়নি। এর মধ্যেই যোগী সরকার একাই ৩০ হাজার উদ্বাস্তু খুঁজে ফেলেছে।

যার যেখানে শক্তি, তারা সেখানে আন্দোলন করুক

যার যেখানে শক্তি, তারা সেখানে আন্দোলন করুক

মমতা বলেন, যে দলের যেখানে শক্তি, তারা সেখানে আন্দোলন করুক। সোমবার এই বার্তা দিয়েছিলেন মমতা। ওইদিন দিল্লিতে কংগ্রেসের ডাকা বৈঠকে য়োগ না দিলেও তিনি যে এই ইস্যুতে রাস্তাতে নেমে আন্দোলনে চালিয়ে যাবেন, তা এদিন বুঝিয়ে দিলেন। ছাত্রদের ধরনা মঞ্চ থেকে মমতা বুঝিয়ে দিতে চাইলেন তিনিই এই আন্দালনের পুরোধা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+