বাংলায় সিপিএমের দোসরকে সমর্থন নয়, তবে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের পাশে মমতা

কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলায় সিপিএমের দোসর কংগ্রেসকে কখনই সমর্থন নয়, সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ২ মাসের নবজোয়ার যাত্রা শেষে বাংলার পঞ্চায়েত ভোটের প্রাক্কালে জাতীয় ও রাজ্যস্তরের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি।

শুক্রবার বাংলায় প্রাক নির্বাচনী সন্ত্রাস প্রসঙ্গে গর্জে ওঠেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, বাংলায় চার দল মিলে এক হয়ে সন্র্নস্ত করছে আর বাংলার বদনাম করছে। বাংলা বদনাম করলে ছেড়ে কথা বলব না। বিজেপির সঙ্গে সিপিএম এমনকী কংগ্রেসও হাত মিলিয়েছে বলে অভিযোগ মমতার।

Mamata Banerjee

আর এ প্রসঙ্গেই কংগ্রেসকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বামেদের দোসর হলে তৃণমূলের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা তিনি করবেন না কংগ্রেসকে। তবে জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের পাশেই থাকবে তৃণমূল, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সামনেই ২০২৪-এর নির্বাচন। তার আগে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে যে কংগ্রেসের বিরোধিতায় সরব থাকবে তৃণমূল তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল লড়াই করবে। কারণ বাংলায় কংগ্রেস সিপিএমের দোসর।

Mamata Banerjee

মমতা বলেন, যাঁরা বলছেন, বাংলায় শান্তি নেই, তাঁদের আমি জিজ্ঞাসা করতে চাই, সিপিএম শাসনকালে কেমন ছিল বাংলার অবস্থা। কয়েকটি রাজ্যে কংগ্রেসও ক্ষমতায় ছিল, সেখানে কেমন ছিল পরিস্থিতি। তারা আবার এখন সংসদে আমাদের সমর্থন চায়। তবে আমরা সর্বদা বিজেপির বিরোধিতয় তাদের সমর্থন করতে প্রস্তুত।

পঞ্চায়েতের প্রাক্কালে মনোনয়ন পর্বে যখন রাজ্যজুড়ে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, তখন কংগ্রেস নিয়ে দলের অবস্থায় একেবারে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী জোটের বৈঠক রয়েছে। তার আগে মমতা বন্যো বপাধ্যায়ের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।

Mamata Banerjee

এখানে উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো পাটনায় এই বৈঠকের ডাক দিয়েছেন নীতিশ কুমার। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থাকবেন, তেমনই থাকার কথা রাহুল গান্ধীরও। আবার থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দলের অবস্থান স্পষ্ট করে কংগ্রেসের সঙ্গে কেন্দ্রে বন্ধুত্ব আর রাজ্য বিরোধিতা করার কথা জানালেন।

এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও জানিয়েছিলেন, কেন্দ্রে যা অবস্থানই হোক না কেন রাজ্যে তারা তৃণমূলের সঙ্গে সখ্যতা করবেন না। তৃণমূলের বিরুদ্ধে কড়া অবস্থানেই অনড় থাকেব প্রদেশ কংগ্রেস। বায়রন বিশ্বাসের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি স্পষ্ট করে দেন অবস্থান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+