বালি-কয়লা মাফিয়ারাজ বরদাস্ত নয়, প্রশাসনিক বৈঠকে পুলিশকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলায় বালি, কয়লা, পাথর খাদানগুলিতে বেআইনি কারবারের রমরমা চলছে। এই তিন জেলার খাদান নিয়েই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পুলিশ কর্তাদের।

ফের প্রশাসনিক বৈঠকে পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের পুলিশ ময়দানে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কাঠগড়ায় দাঁড় করান জেলার পুলিশ কর্তাদের। তিনি বলেন, বালি-কয়লা মাফিয়ারাজ তিনি বরদাস্ত করবেন না। অবিলম্বে এসব বন্ধ করতে হবে। ১০টি লরির চালান কেটে কী করে ২০টি লরি খাদান থেকে বের হয়, তিনি জানতে চান পুলিশ-প্রশাসনের কাছে।

এদিন পুলিশকে টার্গেট করে মমতা বলেন, 'আপনারা চোখ-কান খোলা রেখে কাজ করছেন না। আপনাদের চোখের সামনে বেআইনি কারবার চলছে। অথচ আপনারা চোখ বন্ধ করে বসে আছেন। একরকম চালান কাটা হচ্ছে, আর অনেক বেশি বালি-কয়লা পাচার হয়ে যাচ্ছে। এই কাজ কারা করছে, তা কি জানে না পুলিশ? মুখ্যমন্ত্রী এদিন পুলিশকে নির্দেশ দিয়েছেন, যে-ই এই ঘটনায় জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন এই বেআইনি কারবার রুখতে অতিরিক্ত ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন। বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলায় বালি, কয়লা, পাথর খাদানগুলিতে বেআইনি কারবারের রমরমা চলছে। এই তিন জেলার খাদান নিয়েই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পুলিশ কর্তাদের। পুলিশ এখনও সজাগ না হলে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এদিনের প্রশাসনিক বৈঠকে শুধু পুলিশকেই নয়, বিডিওদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন। মমতা বলেন, বিডিওদের নিয়ম করে মিড ডে মিল ও আইসিডিএস সেন্টারগুলিতে পরিদর্শন করতে হবে। জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে একাধিক প্রকল্পের অগ্রগতি নিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। প্রকল্পগুলির কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+