এবার অন্য একুশে, ২০২১-এ মানুষের আশীর্বাদ নিয়ে আরও বড় সমাবেশের বার্তা মমতার

জনতার ভিড় নেই, সমাবেশের উন্মাদনা নেই। এবার এক অন্য একুশে পালিত হবে। একুশের সমাবেশ হবে ভার্চুয়ায়। ২০২১ বিধানসভা ভোটের আগে শেষ একুশে তাই খানিক ম্যাড়ম্যাড়ে।

জনতার ভিড় নেই, সমাবেশের উন্মাদনা নেই। এবার এক অন্য একুশে পালিত হবে। একুশের সমাবেশ হবে ভার্চুয়ায়। ২০২১ বিধানসভা ভোটের আগে শেষ একুশে তাই খানিক ম্যাড়ম্যাড়ে। এদিন একুশে জুলাই পালনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়ে দিলেন এবারের একুশের মাহাত্ম্য। টুইটারে শহিদদের শ্রদ্ধা জানালেন নেত্রী।

ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন

ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী টুইটারে এদিন ফের বার্তা দিলেন সামাজিক দূরত্ব মেনে বুথে বুথে শহিদদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি পালন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালীঘাট থেকে ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন। তা শোনা যাবে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটার আর ইউটিউবে শোনা যাবে মমতার ভাষণ।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট-বার্তা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে বার্তা দেওয়ার পর এবার তৃণমূল নেতাকর্মীরা সকাল থেকেই নেমে পড়েছেন এক অন্য প্রস্তুতিতে। প্রত্যেক পার্টি অফিসের বাইরে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। অনেক রাস্তার মোড়ে মোড়ে তৈরি হয়েছে জায়ান্ট স্ক্রিন। প্রতিটি এলাকা সেজে উঠেছে তৃণমূলের হোর্ডিং-ব্যানার-ফেস্টুনে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমার বার্তা'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমার বার্তা'

এদিন বেলা ১টা থেকে ২টো পর্যন্ত বুথে বুথে এই অভিনব প্রচার কর্মসূচি চালানো হবে। আর ২টো থেকে শোনা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমার বার্তা'। তিনি ভার্চুয়াল সভা করবেন। তাঁর বার্তা পৌঁছে যাবে বাংলার প্রতিটি মানুষের কাছে। সেই ব্যবস্থা সেরে রেখেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

তৃণমূল কংগ্রেস শহিদ দিবস

তৃণমূল কংগ্রেস শহিদ দিবস

মমতা এদিন টুইটারে আরও বার্তা দেন, ১৯৯৩ সালের যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে শহিদ হন ১৩ জন কর্মী। অভিযানের নেতৃত্ব দিয়ে পুলিশের লাঠির ঘায়ে গুরুতর জখম হন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনটিকে স্মরণ করেই প্রতিবছর তৃণমূল কংগ্রেস শহিদ দিবস পালন করে।

আরও বড় সমাবেশ হবে ২০২১-এ

এবার করোনার দাপটে ধর্মতলায় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা সম্ভব হয়নি। এবার সমাবেশ হবে ভার্চুয়াল। অন্যভাবে পালিত হচ্ছে এবারের শহিদ দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে বলেন, এবার বুথে বুথে শহিদ দিবস, তারপর ভার্চুয়াল বার্তা দেবেন তিনি। আর ২০২১-এর বিধানসভায় মানুষের আশীর্বাদ নিয়ে আরও বড় সমাবেশ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+