মমতার মাস্টারস্ট্রোক! পুরসভা ভোটের আগেই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে সিলমোহর রাজ্যে
কলকাতা পুরসভা ভোটের দামামা বেজে গিয়েছে। কলকাতা পুরসভা ভোটের পরই আয়োজিত হবে রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট। তার আগে মাস্টারস্ট্রোক দিল রাজ্য সরকার।
কলকাতা পুরসভা ভোটের দামামা বেজে গিয়েছে। কলকাতা পুরসভা ভোটের পরই আয়োজিত হবে রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট। তার আগে মাস্টারস্ট্রোক দিল রাজ্য সরকার। ভোটের আগে রাজ্যের পুরসভা ও পুরনিগমগুলিতে প্রচুর কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিল তৃণমূল সরকার। সোমবারই সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মমতার মন্ত্রিসভা।

১
পুরভোটকে পাখির চোখ করে
সামনেই নির্বাচনের পর নির্বাচন। সব কিছু ঠিকঠাক চললে এপ্রিলেই কলকাতা পুরসভা ভোটের আসর বসবে। তারপর দু-দফায় বাকি পুরসভাগুলির ভোট হতে পারে। আর ২০২০-র পুরসভা নির্বাচন পর্ব শেষ হলেই ২০২১-এ রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে পুরভোটকে পাখির চোখ করেই রাজ্যের শাসকদল নিল গুরুত্বপূর্ণঁ সিদ্ধান্ত।
২
ছোট ছোট কর্মসংস্থানের সুযোগ তৈরি
মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে হাতিয়ার করেছেন উন্নয়নকেই। তার পাশাপাশি ছোট ছোট কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তিনি মাস্টারস্ট্রোক দিতে চাইছেন বিজেপিকে। পুরভোটের আগে তাই রাজ্যোর ১২২টি পুরসভা ও পুরনিগমে কর্মী নিযোগের সিদ্ধা্ত নিলেন তিনি। রাজ্যের মন্ত্রিসভা তা অনুমোদন করেছে।
৩
পুরসভাগুলিতে কর্মী নিয়োগ
রাজ্যের পুরসভাগুলিতে সম্প্রতি ৪০০ কর্মী নিয়োগ হবে। রাজ্যের এই সিদ্ধান্ত যে আসন্ন ভোটের দিকে চেয়ে, তা মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এর আগে শিক্ষকদের নিজের জেলায় পোস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মতার সরকার। বাজেট অধিবেশন শুরু হলে দুটি সিদ্ধান্তই কার্যকর করা হবে।
৪
রাজ্যপালের সকাশে তৃণমূল
আর আসন্ন পুরসভা ভোটের আগে যাতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে কোনও সমস্যা না হয়, তার অনুমোদনের জন্য রাজ্যপালের সঙ্গেও সংঘাত মিটিয়ে একসঙ্গে কাজ করার পথে হাঁটছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় ও অমিত মিত্র কাগজপত্র নিয়ে হাজির হচ্ছেন রাজভবনে। বাজেট অধিবেশনে কোনওরকন বিঘ্ন ঘটুক চাইছে না তৃণমূল।












Click it and Unblock the Notifications