মমতা করোনা মোকাবিলায় চালু করলেন ‘দিদিকে বলো’! প্রচার-পরিকল্পনা মাস্টারস্ট্রোক

মমতা ‘দিদিকে বলো’ চালু করলেন করোনা মোকাবিলায়! প্রচার-পরিকল্পনা মাস্টারস্ট্রোক

করোনার হানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতন্দ্রপ্রহরীর ভূমিকা দিয়ে 'বাংলার গর্ব মমতা'র প্রচারকে অন্য মাত্রা দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নতুন চাল চাললেন। তৃণমূলের ওয়েবসাইটে ফোন নম্বর দিয়ে তিনি বিপদে পড়লেন ফোন করার বার্তা দিলেন।

 একপ্রকার ‘দিদিকে বলো’ই শুরু করোনা মোকাবিলায়

একপ্রকার ‘দিদিকে বলো’ই শুরু করোনা মোকাবিলায়

অর্থাৎ করোনার আতঙ্কের মধ্যে বাংলার মানুষের পাশে যেমন তিনি থাকছেন, তেমনই প্রচারও চালিয়ে যাচ্ছেন শুধু সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে। একপ্রকার ‘দিদিকে বলো'ই তিনি শুরু করে দিলেন করোনা মোকাবিলায়। এর আগে তিনি ‘দিদিকে বলো' করেছিলেন জনসংযোগ বাড়াতে। এবার দিদিকে বলে একেবারে মানুষের প্রয়োজনে।

মানুষের পাশে থাকার মধ্য দিয়েই প্রচারের আলোয়

মানুষের পাশে থাকার মধ্য দিয়েই প্রচারের আলোয়

আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন, তিনি কতটা মানুষের সঙ্গে আছেন। তাঁর সবকিছুই যে মানুষের জন্য মানুষের প্রয়োজনে এবং মানুষকে দিয়ে, তা তিনি এই করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মধ্যেও বুঝিয়ে দিচ্ছেন। আর মানুষের পাশে থাকার মধ্য দিয়েই তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন।

ওয়েবসাইটে দফতরের ফোন নম্বরও দিলেন মমতা

ওয়েবসাইটে দফতরের ফোন নম্বরও দিলেন মমতা

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে তৎপর করোনার সংক্রমণ প্রতিরোধে। তাই নিজে রাস্তায় নেমে বোঝাচ্ছেন, লকডাউনে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সচেতনতার বার্তা দিচ্ছেন। তবে তিনি এখানেই থেমে থাকতে চান না। তাই অফিসিয়াল ওয়েবসাইটে নিজের দফতরের ফোন নম্বরও দিয়ে দিলেন এবার।

বিপদে পড়লে ফোন করতে পারেন মমতাকে

বিপদে পড়লে ফোন করতে পারেন মমতাকে

বিপদ বাড়লে ওই নম্বরে ফোন করতে পারেন যে কেউ। নিজের দফতরের ফোন নম্বর দিয়ে মমতা বলেন, কোনও বিপদে পড়লে সরাসরি ফোন করা যাবে। তৃণমূলের অফিসিয়াল সাইটে সেই ফোন নম্বর দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নম্বরে ফোন করে সমস্যার কথা বলা যাবে।

ফোন নম্বর শেয়ার করে ওয়েবসাইটে বার্তা মমতার

ফোন নম্বর শেয়ার করে ওয়েবসাইটে বার্তা মমতার

তিনি এই ওয়েবসাইটে লিখেছেন- সারা পৃথিবী এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। বাংলাতেও তার প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে লড়ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। লড়ছেন পুলিশ আধিকারিক-কর্মীরাও। তাঁদেরকে কুর্নিশ জানিয়ে মমতা লেখেন, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে দায়িত্ব পালন করছেন, যে নিষ্ঠা নিয়ে মানুষের সেবা করছেন, তাকে আমি কুর্নিশ জানাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+