মমতার মাস্টারস্ট্রোকে কাত মুকুল! বিজেপির মায়া ত্যাগ করে ‘ঘরওয়াপসি’র পথে শোভন

শে্ষমেশ বিজেপির মায়া ত্যাগ করতেই চলেছেন শোভন চট্টোপাধ্যায়। ঘরেৎ ছেলে ঘরেই ফিরছেন। তা না হলে কেন ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন ভাইফোঁটা নিতে চাই দিদি তোমার হাতে!

শে্ষমেশ বিজেপির মায়া ত্যাগ করতেই চলেছেন শোভন চট্টোপাধ্যায়। ঘরের ছেলে ঘরেই ফিরছেন। তা না হলে কেন ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন ভাইফোঁটা নিতে চাই দিদি তোমার হাতে! আর সবাইকে চমকে দিয়ে যখন তিনি ঢুকলেন মমতার বাড়িতে, মমতা দিলেন আগের মতোই গুরুত্ব। বুঝিয়ে দিলেন সেই আগের কাননই আছেন শোভন!

তবে কি সত্যিই ‘ঘরে' ফিরছেন শোভন

তবে কি সত্যিই ‘ঘরে' ফিরছেন শোভন

ব্যস, জল্পনার পারদ চড়তে লাগল। তবে কি সত্যিই ‘ঘরে' ফিরছেন শোভন! আবার বিজেপি ছেড়ে ফিরবেন তৃণমূল কংগ্রেসে। ফিসফাস দিদির বাড়ির অন্দরেই। আর তা আরও বেশি সত্যি হয়ে উঠল দিদির ব্যবহারে। শোভনের প্রতি সেই আগের মতোই দরদ।

যখন শোভন-মমতা মুখোমুখি

যখন শোভন-মমতা মুখোমুখি

শোভন-বৈশাখী পায়ে হাত দিয়ে প্রণাম করলেন দিদির। দিদিও দিলেন স্নেহের পরশ। খোঁজ খবর নিলেন একে অপরের। প্রায় এক বছর পর তাঁদের দেখা। রসিকতাও করলেন শোভনের ভুঁড়ি নিয়ে। তারপর দিলেন পরামর্শ। মমতার জন্য চকোলেটের প্যাকেট নিয়ে গিয়েছিলেন বৈশাখী। তা দেখে মমতা বলে উঠলেন তোরা কি আমার সুগার করাতে চাইছিস!

সত্যিই যদি তাই হয়...

সত্যিই যদি তাই হয়...

ভাইফোঁটার দিন হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের আগমন। তারপর গল্প, রসিকতা, পায়ে হাত দিয়ে প্রণাম থেকে মমতার পরামর্শের ফলে জল্পনা তৈরি হয়েছে তাঁর বিজেপি ছেড়ে ঘরওয়াপসির।রাজনৈতিক মহল মনে করছে, সত্যিই যদি তাই হয় তবে রাজ্য বিজেপির কাছে এটা হবে অশনি সংকেত!

যাওয়া-আসার জল্পনায় শোভন

যাওয়া-আসার জল্পনায় শোভন

১৪ আগস্ট মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শোভনকে ও বৈশাখীকে নিয়ে বিতর্ক দানা বাঁধে। দেবশ্রী রায়কে নিয়ে বিতর্কের শুরু। তারপর শোভনের সংবর্ধনা মঞ্চ থেকে ডাল-ভাত বিতর্কে সুর পঞ্চমে ওঠে। ক্রমেই দূরে সরে যেতে থাকেন শোভন। বিজেপিতে গিয়ে মুক্ত বাতাস পাননি মমতার স্নেহের কানন। শেষমেশ জল্পনা শুরু হয় তাঁর ঘরওয়াপসি নিয়ে।

শোভনের ঘরওয়াপসির প্রথম পদক্ষেপ!

শোভনের ঘরওয়াপসির প্রথম পদক্ষেপ!

রাজনৈতিক মহল মনে করছে, এদিন শোভনের ঘরওয়াপসির প্রথম পদক্ষেপ ঘটে গেল ভাইফোঁটায় মমতার বাড়িতে পদার্পণ করে। অদূর ভবিষ্যেত তিনি যে ফের তৃণমূলের ভিড়তে চলেছেন, সেই ইঙ্গিত দিয়েই রাখলেন তিনি। এদিন রাজনৈতিক মহল আরও একটি সময়োপযোগী একটা প্রশ্ন তুলে দিল, আদৌ কি বিজেপিতে ছিলেন শোভন! এখন ফের জল্পনা শুরু হয়ে গেল তাঁর তৃণমূলে ফেরা নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+