দিলীপে আগ্রহ, অনীহা শুভেন্দুতে! বিজেপিকে মাত দিতে মস্ত চাল তৃণমূল সুপ্রিমো মমতার

দিলীপে আগ্রহ, অনীহা শুভেন্দুতে! বিজেপিকে মাত দিতে মস্ত চাল তৃণমূল সুপ্রিমো মমতার

বিজেপিতে দিলীপ-শুভেন্দুর সম্পর্কের তিক্ততার ফায়দা তুলতে মস্ত চাল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কর্মীরা দিলীপ ও শুভেন্দুকে নিয়ে দ্বিধাবিভক্ত। সেই ফাটলকে আরও বাড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে নিয়ে যতটা আগ্রহ প্রকাশ করলেন, ততটাই অনীহা প্রকাশ করেলেন তাঁর দলের প্রাক্তন সেনাপতি শুভেন্দুকে নিয়ে।

দিলীপ ঘোষকে আমন্ত্রণ মমতার, জল্পনা শুরু

দিলীপ ঘোষকে আমন্ত্রণ মমতার, জল্পনা শুরু

মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই দিলীপ ঘোষের মর্নিং ওয়াক আর শরীরচর্চা নিয়ে প্রশংসা করেন। তারপর রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ফাঁকে দিলীপ ঘোষকে নবান্নে চা খাওয়ার আমন্ত্রণও জানান তিনি। এমনকী তিনি নিজের বাড়িতে কালীপুজোর আগাম আমন্ত্রণ করেন দিলীপ ঘোষকে, তা নিয়েই জল্পনা শুরু হয়ে যায়।

আমন্ত্রণ আর প্রশংসার পিছনে কি কোনও বিশেষ উদ্দেশ্য

আমন্ত্রণ আর প্রশংসার পিছনে কি কোনও বিশেষ উদ্দেশ্য

এখন প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এ হেন সৌজন্যের পিছনে কারণটা কী। কেন তিনি ফিরে তাকালেন না শুভেন্দুর দিকে, আর কেনই বা তিনি দিলীপ ঘোষকে নিয়ে এতটা আগ্রহ দেখালেন? এই আমন্ত্রণ আর প্রশংসার পিছনে কি কোনও বিশেষ উদ্দেশ্য রয়েছে? রয়েছে কোনও সুচতুর রাজনীতির খেলা?

মমতা-দিলীপের সৌজন্য প্রকাশের ছবি বারবার ফুটে উঠেছে

মমতা-দিলীপের সৌজন্য প্রকাশের ছবি বারবার ফুটে উঠেছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক বরাবরই নরম। মমতার সমালোচনা করলেও একাধিকবার তাঁদের মধ্যে সৌজন্যের ছবি ফুটে উঠেছে। রাজনৈতিক শত্রুতা দূরে সরিয়ে দুই নেতাকে আগেও সৌজন্য প্রকাশ করতে দেখা গিয়েছে। অসুস্থ দিলীপের খোঁজ মমতা নিজে নিয়েছিলেন পোন করে। তাঁকে দিল্লির এইমসে চিকিৎসার পরামর্শও দিয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাকবিতণ্ডায় জড়াননি দিলীপ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাকবিতণ্ডায় জড়াননি দিলীপ

দিলীপ ঘোষ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা থাকাকালীনও কোনওদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়নি। বরং বহু ক্ষেত্রে প্রধান বিরোধী দল কংগ্রেস ও বামেদের সঙ্গে প্রতিবাদ না জানিয়ে বিজেপি নিরপেক্ষ থেকেছে। তা সুবিধা করে দিয়েছে তৃণমূলকে। যদিও বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে কোনওদিন তা মানতে চাননি দিলীপ ঘোষ যে, তিনি সুবিধা করে দিয়েছেন তৃণমূলকে।

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম হার মানেন শুভেন্দুর কাছে

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম হার মানেন শুভেন্দুর কাছে

আর এদিকে শুভেন্দু অধিকারী রাজ্যে উপনির্বাচন আটকানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম হার মানেন শুভেন্দু অধিকারীর কাছে। তাঁকে মুখ্যমন্ত্রী থাকতে হলে নভেম্বরের ৪ তারিখের আগে উপনির্বাচনে জিতে আসতে হবে। এই অবস্থায় শুভেন্দু চাইছেন না পুজোর আগে নির্বাচন সংঘটিত হোক। তিনি তা নিয়ে দিল্লিতে দরবারও করছেন।

মমতার চালে কি অন্য খেলা লুকিয়ে রয়েছে

মমতার চালে কি অন্য খেলা লুকিয়ে রয়েছে

এই অবস্থায় মমতা বন্যোী।পাধ্যায় দিলীপ ঘোষের প্রশংসা করে শুভেন্দুর উপর চাপ সৃষ্টি করলেন। পাশাপাশি বিজেপির মধ্যে যে বিভাজন রেখা রয়েছে, তা তিনি মনে করিয়ে দিলেন। রাজনৈতিক মহল মনে করছে, মমতাকে যাঁরা দীর্ঘদিন ধরে চেনেন, তাঁরা জানেন, মমতার প্রতিটি পদক্ষেপই অত্যন্ত সুচিন্তিত ও কৌশলী। ফলে মমতার এই চালে যে অন্য খেলা লুকিয়ে রয়েছে, তা বলাই যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

{quiz_679}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+