মতুয়াদের হাতেও দেওয়া হবে জমির দলিল! মোদীকে 'সাধু' বলে তীব্র আক্রমণ মমতার

কোনও উদ্ধাস্তু নিঃশর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না। আর এর মধ্যে থাকবেন মতুয়ারাও থাকবেন। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের পাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন

কোনও উদ্ধাস্তু নিঃশর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না। আর এর মধ্যে থাকবেন মতুয়ারাও থাকবেন। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের পাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

মোদীকে সাধু বলে তীব্র আক্রমণ মমতার

আর সেই অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বাস্তু মানুষদের হাতে দলিল তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেখানেই মতুয়াদের হাতেও এবার জমির দলিল তুলে দেওয়ার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ওদের নিয়ে অনেক রাজনীতি হয়েছে।

বাংলায় লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির কাছে মতুয়া একটা বড় ফ্যাক্টার ছিল। নাগরিকত্ব আইনে নাগরিকের অধিকার দেওয়া হবে কার্যত মতুয়াদের স্বপ্ন দেখানো হয়। কিন্তু এরপরেও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

আর এই অবস্থায় কার্যত গত কয়েকদিন আগেই বোমা ফাটান কেন্দ্রীয়মন্ত্রী তথা মতুয়া সঙ্ঘের অন্যতম দাবিদার শান্তনু ঠাকুর। তিনি বলেন, মতুয়াদের জন্যে কেউ কিছুই করেনি। সমস্ত রাজনৈতিক দলই ব্যবহার করেছে মতুয়াদের। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে এদিন সরকারি অনুষ্ঠান থেকেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে তীব্র তোপ তাঁর। মমতা বলেন, ভোট এলেই কেউ কেউ সাধুর পোশাক পরে প্রচার করছে। এমনকি টেলিভিশনে বসে বড় বড় কথা বলছে বলেও তোপ তাঁর।

উল্লেখ্য উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের আগে বুধবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী। আর সে বিষয়টিকে তুলেই তোপ তাঁর। শুধু তাই নয়, ভোটের মুখে কোয়েল-দোয়েলের উপদ্রব বাড়ে বলেও কটাক্ষ।

অন্যদিকে নেতাজি ইস্যুতে ফের একবার মোদী সরকারের তীব্র সমালোচনা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বলেন, গতকয়েকদিন আগে দিল্লিতে নেতাজির নামে আলো জালানো হল, পরে আ নিভিয়ে দেওয়া হল। এইতো এদের অবস্থা বলে তোপ। পাশাপাশি রাজ্যের টাকা কেটে নিয়ে গিয়ে বড়বড় কথা বলছে বলেও তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বলেন, রাজ্য এখনও কয়েকশ কোটি টাকা পায় কেন্দ্রের থেকে। কিন্তু তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রশাসনিক প্রধান বলেন, বাংলার বাড়ি প্রকল্পে ভারতের মধ্যে প্রথম পশ্চিমবাংলা। কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে দেখলাম বড় বড় করে লিখেছে কত লাখ বাড়ি বানিয়েছে সে রাজ্যে।

এক্ষেত্রে উত্তরপ্রদেশ বাংলা থেকে ঠিক কতটা পিছনে তা হিসাব দিয়ে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+