তৃণমূল কংগ্রেসে গুরুত্ব ফিরে পাচ্ছেন আদিরা! উপনির্বাচনেই ফায়দা তুলতে মরিয়া মমতা

পুরনোদের উপরই ফের ভরসা করতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভরসা রেখেই এবার উপনির্বাচনে পুরনো তৃণমূলী এবং স্থানীয়দের প্রার্থী করা হয়েছে।

পুরনোদের উপরই ফের ভরসা করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভরসা রেখেই এবার উপনির্বাচনে পুরনো তৃণমূলী এবং স্থানীয়দের প্রার্থী করা হয়েছে। তিনটি কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে স্থানীয়দের। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছেন প্রদীপ সরকার, করিমপুরে প্রার্থী হয়েছেন বিমলেন্দু সিংহ এবং কালিয়াগঞ্জে প্রার্থী হয়েছেন তপন দেব সিংহ।

উপনির্বাচনে জিততে পুরনোদের উপর ভরসা

উপনির্বাচনে জিততে পুরনোদের উপর ভরসা

তৃণমূল এবার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে খড়গপুর সদর কেন্দ্রকে। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। তিনি মেদিনীপুর থেকে জিতে সাংসদ হয়েছেন। ফলে তাঁর ছেড়ে যাওয়া খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এই উপনির্বাচন জিততে তৃণমূল স্থানীয় প্রার্থীর উপরই ভরসা করছেন। তৃণমূল প্রার্থী করেছে খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে।

জন্মলগ্ন থেকেই যাঁরা তৃণমূলের সঙ্গে

জন্মলগ্ন থেকেই যাঁরা তৃণমূলের সঙ্গে

আবার করিমপুরের প্রার্থী বির্মলেন্দু সিংহও স্থানীয়। তিনি পেশায় শিক্ষক। তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দিদির বিশ্বস্ত সৈনিক হিসেবে তাঁর নাম আসে। তেমনই কালিয়াগঞ্জেও প্রার্থী হয়েছেন তপন দেব সিংহ। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। তিনি তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন।

পুরনোদের গুরুত্ব না দেওয়াই কাল হয়েছিল

পুরনোদের গুরুত্ব না দেওয়াই কাল হয়েছিল

লোকসভা নির্বাচনের পর দলের অন্তর্তদন্তে উঠে এসেছে, পুরনো তৃণমূল নেতাকর্মীদের গুরুত্ব না দেওয়াই তৃণমূলের খারাপ ফলের অন্যতম কারণ। দলে পুরনোরা গুরুত্ব পাচ্ছিল না, নব্যরাই উটে আসছিল। নব্যদের অবূশ্যই উঠে আসতে হবে, গুরুত্ব দিতে হবে। সেইসঙ্গে পুরনোদেরও ভুলে গেলে চলবে না। তাঁদের হাত ধরেই পরিবর্তন এসেছিল বাংলায়। এবার তাঁদেরকেই গুরুত্ব দিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই চালাতে হবে।

পুরনো কর্মীদের ফেরানোর বার্তা, প্রার্থীও

পুরনো কর্মীদের ফেরানোর বার্তা, প্রার্থীও

এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো কর্মীদের ফেরানোর বার্তা দিয়েছেন। সম্প্রতি হুগলির প্রশাসনিক বৈঠকে তো তিনি নাম ধরে ধরে ডেকেছিলেন পুরনো নেতা-কর্মীদের। সেই বৈঠকে কোনও পুরনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। তারপরই দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন পুরনো কর্মীদের ফেরানোর। এবং দলও গুরুত্ব দিতে শুরু করেছিল। সেইমতোই তিন কেন্দ্রের গুরুত্ব আরেপ করা হয়েছে পুরনোদের প্রার্থী করার ব্যাপারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+