Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বাংলা থেকে ভাষণ দেবেন রোমে! বিদেশ-যাত্রার অনুমতি না পেয়ে লাড্ডু খোঁচা মোদীকে

মমতা বাংলা থেকে ভাষণ দেবেন রোমে! বিদেশ-যাত্রার অনুমতি না পেয়ে লাড্ডু খোঁচা মোদীকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র। কেন্দ্রে মোদী সরকারের তরফে এক লাইনের চিঠিতে আটকে গিয়েছে মমতার রোম যাওয়া। তবে মমতার রোম সফর আটকালেও রোমে শান্তি সম্মেলনে মমতার বক্তব্য রাখা আটকাতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকার। কলকাতা থেকেই তিনি বক্তব্য রাখবেন রোমের শান্তি সম্মেলনে।

ঈর্ষা করে রোম সফর আটকানো হয়েছে মমতার

ঈর্ষা করে রোম সফর আটকানো হয়েছে মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় রোমের সন্মেলনে বক্তব্য রাখার কথা ঘোষণা করে জানিয়েছেন, ঈর্ষা করে আমার রোম সফর আটকানো হয়েছে। কিন্তু এভাবে আমাকে আটাকাতে পারবে না। কত দিন আর এভাবে আমার বিদেশ সফরের অনুমতি আটকে রাখবে কেন্দ্র। তিনি বাংলাকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসাবেনই।

মমতার রোম সফর আটকে যায় কেন্দ্রের আপত্তিতে

মমতার রোম সফর আটকে যায় কেন্দ্রের আপত্তিতে

আগামী নভেম্বরে রোমে শান্তি সম্মেলনের আয়োজন করেছে এক সংগঠন। সেখান থেকেই আমন্ত্রণ এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেইমতো রোম সফরে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি চেয়েছিলেন কেন্দ্রের। কিন্তু কেন্দ্র সেই অনুমতি দেননি। ফলে মমতার রোম সফর আটকে যায়।

যাঁরা হিংসুটে, তাঁরা বলেন যাওয়া যাবে না, বলেন মমতা

যাঁরা হিংসুটে, তাঁরা বলেন যাওয়া যাবে না, বলেন মমতা

শনিবার ভবানীপুরের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে আক্রমণ শানান। তিনি বলেন, বাংলায় শান্তি রয়েছে বলেই আমরা এই সম্মেলনে ডাক পাই। কিন্তু যাঁরা হিংসুটে, তাঁরা বলেন যাওয়া যাবে না। কোনটা ফিট আর কোনটা ফিট নয় কে ঠিক করবে। ঈর্ষাপরায়ণ হয়ে কেন্দ্র আমার রোম সফরের অনুমতি দিল না। কিন্তু কতদিন আর এভবে আটকাবে আমাকে!

যেতে দেয়নি রোমে, ভার্চুয়ালি ভাষণ দেবেন মমতা

যেতে দেয়নি রোমে, ভার্চুয়ালি ভাষণ দেবেন মমতা

মমতা বলেন, অনেকে রাজ্য অনুমোদন নেয় না কেন্দ্রে। আমরা শান্তিকামী বলেই অনুমোদন চেয়েছি। আর অনুমোদন না দিয়ে আমাকে আটকাতে পারবে না। আমি বাংলা থেকেই রোম শান্তি সম্মেলনে বক্তব্য রাখব। ইতালি সরকার আমাকে সেই অনুমতি দিয়েছে। সে জন্য ইতালি সরকারকে অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

মমতার বিকল্প ভাবনা, মুখ পুড়বে মোদী সরকারের

মমতার বিকল্প ভাবনা, মুখ পুড়বে মোদী সরকারের

বাংলা থেকেই ভার্চুয়ালি তিনি সম্মেলনে যোগ দেবেন। তবে এখনও স্পষ্ট নয় তিনি সরাসরি বক্তব্য রাখবেন, নাকি কোনও বিশেষ বার্তা পাঠাবেন, যা সম্মেলনে শোনানো হবে। রোমে শান্তি সম্মেলনে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আরও বাড়বে। আবার রোমে না গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভাষণ দেন তাতেও তাঁর জনপ্রিয়তা কমবে না, উল্টে মুখ পুড়বে মোদী সরকারের। এদিন তা ফলাও করে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবারই প্রথম নয়, অতীতেও বিদেশ সফর বাতিল মমতার

এবারই প্রথম নয়, অতীতেও বিদেশ সফর বাতিল মমতার

এবারই প্রথম নয়, অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিদেশ সফরে অনুমিত দেওয়া হয়নি। মমতা বলেন, বিবেকানন্দের শিকাগো ভাষণের ১২৫ বছর পূর্তির অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। কেমব্রিজে ভাষণ দিতেও যেতে দেয়নি কেন্দ্র। এছাড়া চিনে একটি অনুষ্ঠানেও যেতে দেওয়া হয়নি। কিন্তু আর কতদিন। একদিন ঝুড়ি থেকে লাড্ডু পড়ে যাবে, শুধু ঝুড়ি থেকে যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+