মমতার মন্ত্রিসভায় সিলমোহর ৯ জনের নামে! নতুন মুখ হিসেবে কারা হচ্ছেন মন্ত্রী

মমতার মন্ত্রিসভায় সিলমোহর ৯ জনের নামে! নতুন মুখ কারা, বাদ পড়তে চলেছেন কারা

মমতার নয়া মন্ত্রিসভায় সিলমোহর দেওয়া হয়েছে ন-জনের নামে। তার মধ্যে আটজন নতুন মুখ আনা হচ্ছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে জল্পনা শুরু হয়েছে মমতার নয়া মন্ত্রিসভায় নতুন মুখ আটজন কে কে। নতুন মন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বেশ কিছু মন্ত্রীর দফতর রদবদল হতে পারে। একইসঙ্গে কারা বাদ পড়তে চলেছেন, তা নিয়ে জল্পনার পারদ সবথেকে বেশি চড়তে শুরু করেছে।

রদবদলে সম্ভাব্য পূর্ণমন্ত্রী হচ্ছেন কারা

রদবদলে সম্ভাব্য পূর্ণমন্ত্রী হচ্ছেন কারা

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে মমতার মন্ত্রিসভায় নতুন মুখদের নাম। মন্ত্রী হিসেবে মোট শপথ নিচ্ছেন ন-জন। যার মধ্যে ৮ জনই নতুন মুখ। সেই নতুন মুখের তালিকার কারা রয়েছেন, তা নিয়ে জল্পনা চরমে উঠেছে। জানা গিয়েছে, মোট ৯ জন মন্ত্রী মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী ও উদয়ন গুহ।

আর কারা নতুন মুখ মমতার ক্যাবিনেটে

আর কারা নতুন মুখ মমতার ক্যাবিনেটে

এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরী। আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমূল হোসেন ও সত্যজিৎ বর্মন। এদের মধ্যে বীরবাহা হাঁসদা ছাড়া ৮ জনই নতুন মুখ বলে জানা গিয়েছে। প্রথমে তাপস রায়ের নাম শোনা গেলেও চূড়ান্ত তালিকা তাঁর নাম নেই বলেই সূত্রের খবর। মঙ্গলবারই তা অনেকটা কনফার্ম হয়ে যায়। সম্ভাব্য মন্ত্রীদের কাছে ফোনও যায়। ফোন করে তাঁদের জানানো হয় মন্ত্রিসভায় তাঁদের নিয়ে আসার বিষয়টি।

কোন দফতরে রদবদল সম্ভাবনা প্রবল

কোন দফতরে রদবদল সম্ভাবনা প্রবল

এর মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, কাকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। প্রদীপ মজুমদার কৃষি দফতরের দায়িত্ব পেতে পারেন। তিনি দীর্ঘদিন ঘরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কৃষি উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এবার তিনিই কৃষি দফতরের দায়িত্ব পেতে চলেছেন। এছাড়াও অপসারিত পার্থ চট্টোপাধ্যায়ের দফতরগুলি বণ্টন হতে পারে বলে জানা গিয়েছে।

ডানা ছাঁটা হতে পারে কোন কোন হেভিওয়েটের

ডানা ছাঁটা হতে পারে কোন কোন হেভিওয়েটের

পার্থ চট্টোপাধ্যায়ের দফতর বণ্টন ছাড়া ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটকের দায়িত্ব খর্ব হতে পারে। তাঁদের ডানা ছাঁটা হতে পারে। তাঁদের প্রত্যেকের হাতে রয়েছে একাধিক দফতর। ফলে তাঁদের দায়িত্বভার কমাতে পারেন মুখ্যমন্ত্রী। চন্দ্রিমার উপর রয়েছে অর্থ ও স্বাস্যের মতো গুরুত্বপূর্ণ দুটি দফতর। ফিরহাদের কাঁধে রয়েছে নগরোন্নয়ন, পরিবহণ, আবাসের মতো গুরুত্বপূর্ণ দফতর, তিনি আবার কলকতার মেয়র ও হিডকোর চেয়ারম্যান।

কারা আসবেন, কারা বাদ পড়বেন মন্ত্রিসভায়

কারা আসবেন, কারা বাদ পড়বেন মন্ত্রিসভায়

একইসঙ্গে বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিকেরা কোন দফতর পাচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছে। সেচ দফতরের দায়িত্বে ছিলেন সৌমেন মহাপাত্র। তাঁকে সরিয়ে বিপ্লব রায়চৌধুরীকে ওই দফতর দেওয়া হতে পারে। আবার পরেশ অধিকারীকেও সরানো হতে পারে বলে সূত্রের খবর। তাঁর জায়গায় স্নেহাশিস চক্রবর্তীকে আনা হতে পারে বলে একাংশের দাবি। তবে স্নেহাশিসের পূর্ণমন্ত্রীর হওয়ার সম্ভাবনাই প্রবল বলে জানা গিয়েছে।

সুব্রতর প্রয়াণের পর একবার রদবদল হয়

সুব্রতর প্রয়াণের পর একবার রদবদল হয়

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর এক প্রস্থ রদবদল করা হয়েছিল মন্ত্রিসভা। সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত দফতর দেওয়া হয়েছিল পুলক রায়কে। বেচারাম মান্নাকে পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে। সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে আনা হয়েছিল মানস ভুঁইয়াকে। এবার সেইসব দফতরও রদবদল হতে পারে বলে সূত্রে মারফত জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+