কেন্দ্রের হারে বেতন চান যাঁরা, তাঁদের কেন্দ্রীয় চাকরির পরামর্শ দিলেন মমতা
একুশের সমাবেশ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী প্রাইমারি শিক্ষকদেরও। তিনি সাফ জানালেন, যাঁরা কেন্দ্রীয় সরকারের স্কেল বেতন চান, তাঁরা কেন্দ্রে যেতে পারেন।
একুশের সমাবেশ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করতে ছাড়লেন না আন্দোলনকারী প্রাইমারি শিক্ষকদেরও। তিনি সাফ জানালেন, যাঁরা কেন্দ্রীয় সরকারের স্কেল বেতন চান, তাঁরা কেন্দ্রে যেতে পারেন। তাঁরা দিল্লির চাকরি করুন, আমার কোনও আপত্তি নেই, বরং আমি খুশি হব। তিনি বলেন, বেতন পরিকাঠামো রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মতো, কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রের মতো।

মমতা বলেন, কর্মসংস্থান বলুন আর নিয়োগ বা বেতন পরিকাঠামো বলুন, রাজ্য ও কেন্দ্রের পৃথক পৃথক সিস্টেম রয়েছে। সেইমতো চলে আসছে। উল্লেখ্য, গত ৯দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন শুরু করেছেন প্রাইমারি শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বেতন বৃদ্ধির বিষয়ে সরকারের কোনও আশ্বাস দিতে পারছে না।
শনিবার তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই বৈঠকেও কোনও সমাধানসূত্র বের হয়নি। পার্থবাবু বলেছিলেন, বেতন বৃদ্ধি সম্ভব নয়, তবে কোনও সমাধান সূত্র বের করা যায় কি না, তা অবশ্যই ভেবে দেখবে সরকার। এরপর মমতা এদিন বলেন, কেন্দ্রের স্কেলে বেতন চাইলে, তারা কেন্দ্রের চাকরি করতে পারেন। এর পাশাপাশি তিনি জানান, তাঁর সরকার সরকারি কর্মীদের পাশে থাকবে যথা সম্ভব। কিন্তু অন্যাহ্য দাবি করলে তা পূরণ করা অসম্ভব।












Click it and Unblock the Notifications