এক শর্তেই মুঠোয় চাকরি! বেকার যুবক-যুবতীদের টার্গেট করে প্রতিশ্রুতির বন্যা মমতার
লোকসভায় ধাক্কা খেয়ে বেকার যুবকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বীজপুরের জনসভায় তিনি দলীয় নেতৃত্বকে নির্দেশ দিলেন বেকার যুবকদের বায়োডাটা সংগ্রহ করতে।
লোকসভায় ধাক্কা খেয়ে বেকার যুবকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বীজপুরের জনসভায় তিনি দলীয় নেতৃত্বকে নির্দেশ দিলেন বেকার যুবকদের বায়োডাটা সংগ্রহ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের চাকরির প্রতিশ্রুতি দিলেন। সে জন্য শুদু তাঁদের একটাই শর্ত দিলেন তৃণমূল সুপ্রিমো।

একটাই শর্ত, তাহলেই চাকরি পাক্কা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চাই বেকার যুবকরা আমার দলে আসুক। যারা পাড়ার মোড়ে আড্ডা মারে, তারা আমার দলে আসুক। সবার চাকরির ব্যবস্থা আমি করে দেব। একটাই শর্ত দল করতে হবে মন দিয়ে। তাহলেই চাকরি পাক্কা।

কথা দিলে কথা রাখেন মমতা
কথা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখেন। তার অন্যথা হয় না। সেই তিনিই এবার গরিব ছেলে-মেয়েদের দিয়ে দলের কাজ করাতে চাইছেন। বিনিময়ে তাঁদের চাকরি ও ভবিষ্যৎ গড়ে দেবেন তিনি। এই প্রতিশ্রুতি দিয়ে রাখলেন স্বয়ং মমতা। এ প্রসঙ্গে তিনি তুলে ধরেন তাঁর মানবিক দৃষ্টান্তের কথা।

মমতার আর এক মাস্টারস্ট্রোক
এ প্রসঙ্গে মমতার আর এক মাস্টারস্ট্রোক, সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষের শিকার এক তৃণমূল কর্মীর পরিবারের পাশেই তিনি দাঁড়াবেন না, দুই বিজেপি কর্মীর পরিবারও যদি চান তিনি চাকরির বন্দোবস্ত করে দেবেন। তাঁদের পরিবারের পাশে থাকবেন।












Click it and Unblock the Notifications