প্রতিশ্রুতি রাখলেন মমতা, মাওবাদী হামলায় হত ৪ জনের পরিবারেকে আর্থিক সাহায্য
প্রতিশ্রুতি রাখলেন মমতা, মাওবাদী হামলায় হত ৪ জনের পরিবারেকে আর্থিক সাহায্য
গতকাল খড়গপুর থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তার পরের দিনই ঝাড়গ্রামে গিয়ে সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মাওবাদী হামলায় নিহত জনের পরিবারের এক জনের হাতে তুলে দিলেন হোমগার্ডের নিয়োগ পত্র। এছাড়াও চার লক্ষ টাকা আর্থিক সাহাযেও দিলেন। একুশের ভোটের আগে মমতার কাজে মাত বিজেপি তাতে কোনও সন্দেহ নেই।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু ও মাওবাদী হামলায় মৃত ও নিখোঁজদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি অথবা ৮ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটের কথা মাথায় রেখেই মমতার এই প্রতিশ্রুতি ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
মমতার এই ঘোষণা নিয়ে আক্রমণও শানিয়েছিল বিজেপি। দিলীপ ঘোষ এই নিয়ে কটাক্ষ করেছিলেন। বুধবার ঝাড়গ্রামে প্রতিশ্রুতি পূরণ করে এক কথায় বিজেপির মুখ বন্ধ করে দিয়েছেন মমতা। এদিন ঝাড়গ্রামে অনুষ্ঠান থেকে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি। কারোর কাছে মাস্ক না থাকলে মাস্ক কিনে সাহায্য করার কথা বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications