‘বাংলার মেয়ে’ তামিল-ভূমে আবির্ভূতা ‘মমতা-আম্মা’ নামে, ভাইরাল দেওয়াল লিখন
বাংলা ছাড়িয়ে সুদূর তামিলনাড়ুতে এবার দেওয়াল লিখন মমতার নামে। দক্ষিণ ভারতের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি দেওয়াল লিখন হয়। পাশে লেখা আছে ‘মমতা আম্মা’।
বাংলা ছাড়িয়ে সুদূর তামিলনাড়ুতে এবার দেওয়াল লিখন মমতার নামে। দক্ষিণ ভারতের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি দেওয়াল লিখন হয়। পাশে লেখা আছে 'মমতা আম্মা'। এই পোস্টারে একুশে জুলাইয়ের ডাক দেওয়া হয়েছে। আর এই ছবি স্বল্প সময়েই নেটমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে স্বল্প সময়েই।

একইসঙ্গে জাতীয় রাজনীতিতেও জল্পনা বাড়িয়েছে এই দেওয়াল লিখন। প্রথমত জয়ললিতার পর আর এক আম্মা হিসেবে উঠে এসেছেন মমতা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন জাতীয় রাজনীতিতে মুখ হয়ে উঠতে চাইছেন, তখনই দক্ষিণী এই রাজ্যে মমতাকে আম্মা সম্বোধন করে দেওয়াল লিখন অন্য মাত্রা এনে দিয়েছে।
এ বছর ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানকে জাতীয় স্তরে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। মমতার বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্যকে সারা দেশে সম্প্রচার করা হবে এবার। এলইডি স্ক্রিন লাগিয়ে মমতার ভাষণ তুলে ধরা হবে। তার আগেই দেওয়াল লিখনে মমতাকে আম্মা হিসেবে তুলে ধরা তাৎপর্যপূর্ণ।
এতদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে তামিলনাড়ুর মানুষ আম্মা নামে সম্বোধন করতেন। ২০১৬ সালে তাঁর মৃত্যুতে তামিলনাড়ুতে আম্মা-হারা হয়েছেন তামিলনাড়ুবাসী। তারপর এবার মমতাকে আম্মা নামে সম্বোধিত করা হল। স্ট্যালিনের রাজ্যে মমতার এই নতুন পরিচিতি অন্য মাত্রা পেল জাতীয় রাজনীতিতে। ২০২৪ সালের আগে এটা ইঙ্গিতবাহীও বটে।












Click it and Unblock the Notifications