দুবাইয়ে বিনিয়োগ সম্মেলন, আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়

শিল্পপতিদের আমন্ত্রণ করা নয়, এবার আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ থেকে ১১ এপ্রিল দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বসবে এই সম্মেলন।

শিল্পপতিদের আমন্ত্রণ করা নয়, এবার আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ থেকে ১১ এপ্রিল দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বসবে এই সম্মেলন।

 দুবাইয়ে বিনিয়োগ সম্মেলন, আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক পরিচিতি হয়েছিল আগেই। কন্যাশ্রীর দৌলতে সেই পরিচিতি আরও গাঢ় হয়। এবার বিদেশের বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ। আমন্ত্রণ এসেছে, সংযুক্ত আরব আমির শাহির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রকের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৯ থেকে ১১ এপ্রিল দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হতে যাওয়া বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনের বিষয়, সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে নয়া অর্থনৈতিক বাজারের সঙ্গে উন্নয়নের যোগসূত্র রচনা এবং সার্বিক উন্নয়নে সহযোগিতা। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি তাদের দেশে বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্র সকলের সামনে তুলে ধরার সুযোগ পাবে। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে মুখোমুখি আলোচনারও সুযোগ থাকছে এই সম্মেলনে। জানা গিয়েছে, এই সম্মেলনে যোগ দিতে চলেছেন সারা বিশ্বের সরকারি ও কর্পোরেট স্তরের শীর্ষকর্তারা। ফলে রাজ্যে বিদেশি বিনিয়োগ টানতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেই মনে করছেন বাণিজ্য জগতের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা।

 দুবাইয়ে বিনিয়োগ সম্মেলন, আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়

সংযুক্ত আরব আমিরশাহির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রকের তরফে বিদেশ বাণিজ্য ও শিল্প বিভাগের আন্ডার সেক্রেয়ারি আবদুল্লা এ আল সালেহ চিঠিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

কলকাতায় চতুর্থ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বিনিয়োগের বার্তা মেলার পর এপ্রিলের আন্তর্জাতিক এই সম্মেলন রাজ্যের পক্ষে যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন বাণিজ্য জগতের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+