'পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করা হচ্ছে আমার ফোনেও'! সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে আশঙ্কাপ্রকাশ মমতার
পেগাসাস নিয়ে উত্তাল দেশ! এই ঘটনা সামনে আসার পর থেকে কার্যত বিরোধীদের তোপের মুখে কেন্দ্রীয় সরকার। আর এই পরিস্থিতে সরকারের আরও অস্বস্তি বাড়িয়েছে দ্বিতীয় রিপোর্টটি। যেখানে দাবি করা হয়েছে যে, ভোটের আগে খোদ অভিষেক বন্দ্যোপাধ্
পেগাসাস নিয়ে উত্তাল দেশ! এই ঘটনা সামনে আসার পর থেকে কার্যত বিরোধীদের তোপের মুখে কেন্দ্রীয় সরকার। আর এই পরিস্থিতে সরকারের আরও অস্বস্তি বাড়িয়েছে দ্বিতীয় রিপোর্টটি। যেখানে দাবি করা হয়েছে যে, ভোটের আগে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরেও ফোনেও আড়ি পাতা হয়েছে।
তালিকাতে আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা রয়েছেন। তবে তাঁরা কারা এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এই খবর সামনে আসার পর থেকেই বিক্ষোভে তৃণমূল সাংসদরা।

নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস
ইতিমধ্যে এই বিষয়ে সরকারের বক্তব্য চেয়ে রাজ্যসভা এবং লোকসভাতে নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় এই ইস্যুতে বিক্ষোভে ফেটে পড়েন সাংসদরা। কখনও সংসদের বাইরে আবার কখনও সংসদের মধ্যে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তৃণমূলের সমস্ত সাংসদদের। কার্যত ঘরে-বাইরে প্রবল অস্বস্তির মধ্যে মোদী সরকার। যদিও সরকারের দাবি, অধিবেশনের আগে ইচ্ছাকৃত ভাবে এই খবর সামনে আনা হয়েছে। ষড়যন্ত্র বলেও অভিযোগ শাহের।

রণকৌশল ঠিক করতে সুদীপের সঙ্গে কথা
যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, পেগাসাসে সরকার কোনও ভাবে জড়িত নয়। এর থেকে বেশি কোনও কিছুই স্পষ্ট করেনি সরকার। কেন এমন লুকোচুপি? কার্যত মোদী সরকারকে একহাত নেন তৃণমূলের এই সাংসদ। একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনও হ্যাক করা হয়েছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে দাবি তাঁর। সোমবার রাতে নেত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে দাবি সুদীপের। মূলত এই বিষয়ে সংসদে তৃণমূলের রণকৌশল নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে খবর।

আশঙ্কা প্রকাশ মমতার
আর তা আলোচনা করতে গিয়ে চাঞ্চল্যকর আশঙ্কার কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আগে বহুবার ফোনে আড়ি পাতা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে বলে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ফের একবার সেই আশঙ্কার কথাই সাংসদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বলেছেন, সোমবার রাতে এই স্পাইওয়ার নিয়ে কথা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে তাঁর ফোনেও এই স্পাইওয়ার ব্যবহার করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বলে দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

ফোন বন্ধ রেখে চলে বৈঠক
উল্লেখ্য, কেন্দ্র যে আড়ি পাততে পাড়ে সেই আশঙ্কা বহুদিনের। আর সেই আশঙ্কা থেকে বিধানসভা নির্বাচনের আগে একাধিক তৃণমূলে বৈঠকে ফোন ব্যবহার করা হত না। বিশেষ করে ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে ফোন বাইরে রেখে চলত বৈঠক। সূত্রের খবর, একাধিকবার অভিষেক, প্রশান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছেন কিন্তু ফোন বাইরে রেখে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications