পিকের দলকেও ছাড়ছে না তৃণমূল, পুরভোটের আগে ‘গৃহযুদ্ধ’ নিয়ে বিপাকে মমতা

পিকের দলকেও ছাড়ছে না তৃণমূল, পুরভোটের আগে ‘গৃহযুদ্ধ’ নিয়ে বিপাকে মমতা

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের আই-প্যাক টিমের সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা প্রকট হয়ে উঠেছে পুরসভা ভোটের আগে। তৃণমূলের অন্দরে অনেকেই প্রশান্ত কিশোরের ছড়ি ঘোরানো মানতে পারছেন না। প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির রূপায়ণের প্রথম দিনেই তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হয়ে উঠল।

পিকের দলকে ঘেরাও

পিকের দলকে ঘেরাও

বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে তৃণমূলের নেতা-নেত্রীরা মানছে্ন না পিকের দলের সদস্যদের। তাঁদের তদারকির বিষময় প্রতিক্রিয়া তো আসছেই তৃণমূলের বিভিন্ন মহল থেকে, কোন্দলেও জড়িয়ে পড়ছে। যেমন আসানসোলের জামুরিয়ায় যখন আই-প্যাক টিমের সদস্যরা যখন স্টিকার সাঁটার কাজে তদারকি করছিলেন তখন কোন্দল বেঁধেছিল।

তৃণমূলেরই বিপদ বাড়বে

তৃণমূলেরই বিপদ বাড়বে

অনেক নেতা-নেত্রীর সঙ্গেও সমস্যা তৈরি হচ্ছে প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের। এই অবস্থায় তাঁরা কাজ করার জায়গা যদি না পান, তবে তৃণমূলেরই বিপদ বাড়বে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সাহায্য করতেই প্রশান্ত কিশোরের টিম কাজ করছে। কিন্তু সেই কাজ করতে গিয়ে যদি দলের কর্মীদের কাছেই ঘেরাও হতে হয়, তাহলে মুশকিল বাড়বে বই কমকে না।

আসানসোলের ঘটনায় বিপত্তি

আসানসোলের ঘটনায় বিপত্তি

পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের এক নেতা বলেন, তৃণমূলের একাংশ সমর্থক পিকের দলকে ঘিরে রেখেছিল। কেন ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচিতে দলের একাংশকে এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি, তার ব্যাখ্যা চেয়েই এই বিক্ষোভ বলে জানান তিনি।

তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা

তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা

শুধু এখানেই নয়, তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয় অন্যত্রও। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূল সমর্থকদের একটি দল সড়ক অবরোধ করে। স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, একাংশ জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি। তাই তাঁরা মিলিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ভাঙড়েও গৃহযুদ্ধ তৃণমূলে

ভাঙড়েও গৃহযুদ্ধ তৃণমূলে

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের অনুগামীরা স্থানীয় বিধায়ক রেজ্জাক মোল্লার ডাকা অনুষ্ঠানটি এড়িয়ে যান। তবে রেজ্জাক সাহেব হলেন, আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। তবে কেন সেই আমন্ত্রণ গ্রহণ করলেন না, তা আমি জানি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+