পদ্মশ্রী দেওয়ার কথায় অসম্মান, শেষ বয়সে দুঃখ পেয়েছিলেন সন্ধ্যাদি, উষ্মাপ্রকাশ মমতার

পদ্মশ্রী দেওয়ার কথায় অসম্মান, শেষ বয়সে দুঃখ পেয়েছিলেন সন্ধ্যাদি, উষ্মাপ্রকাশ মমতার

শেষ বয়সে বড় দুঃখ পেয়েছেন সন্ধ্যাদি। পদ্মশ্রী পুরস্কার প্রদানের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বড় আক্ষেপ নিয়ে চলে গেলেন সন্ধ্যাদি। তিনি বলেন, তাঁকে পদ্মশ্রী নয়, তাঁকে দেওয়া উচিত ছিল ভারতরত্ন। তিনি তো প্রকৃতই ভারত রত্ন। পদ্মশ্রী দেওয়ার কথা বলে তাঁকে অসম্মান করা হয়েছে। অনেক আগে তাঁকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ দেওয়া ছিল।

পদ্মশ্রী দেওয়ার কথায় অসম্মান, শেষ বয়সে দুঃখ পেয়েছিলেন সন্ধ্যাদি, উষ্মাপ্রকাশ মমতার

কোচবিহারের বীর চিসলা রায়ের জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা মহান শিল্পীদের হারাল। মাত্র একদিন ব্যবধানে দুই শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত জন সাধারণের কাছে ক্ষমা চেয়ে বলেন, আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি। কেননা তাঁকে ফিরতে হবে কলকাতায়।

মমতা বলেন, আমার খুব পছন্দের মানুষ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর শেষকৃত্যের অংশ নিতেই ফিরতে হবে তাঁকে। তিনি নিজে হাতে সন্ধ্যাদির শেষকৃত্য পূরণ করতে চান। এরপর তিনি দুঃখ প্রকাশ করে জানান, পদ্মশ্রী দেওয়ার কথা বলে তাঁকে অসম্মান করা হয়েছে। তিনি জীবনে হয়তো কিছুই পাননি। কিন্তু পেয়েছেন মানুষের অকুণ্ঠ ভালোবাসা। চিরদিন তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পদ্মশ্রী ইস্যু নিয়ে উষ্মাপ্রকাশ করে বলেন, শেষ বয়সে চরম ধাক্কা খেয়েছেন সন্ধ্যাদি। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল। তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন। নিউমোনিয়া থেকে করোনা আক্রান্তও হন। সেইসব থেকে সেরে উঠলেও শেষরক্ষা হল না। এভাবে যে সন্ধ্যাদি চলে যাবে ভাবতেও পারিনি। তাই অনুষ্ঠান কাটছাঁট করে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা রওনা হন বুধবার দুপুরের পরই।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে সন্ধ্যা মুখোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় পদ্মশ্রী সম্মানে ভূষিত করার। সেই প্রস্তাব সসম্মানে ফিরিয়ে দেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি বলেন, এই বয়সে এসে আর পদ্মশ্রী চাই না। তিনি কেন্দ্রীয় সরকাররে ধৃষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন। অনের বড় পুরস্কার আমাকে দিয়েছে বাংলার মানুষ। আমি অনুরাগীদের হৃদয়েই বেঁচে থাকতে চাই। পুরস্কার-সম্মানে আমার আর মোহ নেই। ক্ষেদ ঝরে পড়েছিল তাঁর কণ্ঠে। একজন ভারত রত্নকে পদ্মশ্রী দিয়ে অপমান করারয় গর্জে উঠেছিল বাংলার সুশীল সমাজও। সংস্কৃতি সচেতন মানুষ প্রতিবাদে শামিল হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি উত্তরবঙ্গ থেকে ফেরার পর শেষকৃত্য সম্পন্ন করা হবে প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের।

Recommended Video

প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন শম্পা কুণ্ডু | Oneindia Bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+