মহার্ঘ জ্বালানি! পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা, কী বললেন টুইট বার্তায়

গত কয়েক দিনে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। কর্ণাটকে ভোট পর্ব মিটতেই একটু একটু করে রোজ বেড়ে চলেছে পোট্রোল ও ডিজেলের দাম।

গত কয়েক দিনে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। কর্ণাটকে ভোট পর্ব মিটতেই একটু একটু করে রোজ বেড়ে চলেছে পোট্রোল ও ডিজেলের দাম। যদিও সরকারের তরফের দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়াতেই এই মূল্যবৃদ্ধি। তবে , জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে ছেড়ে কথা বলতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহার্ঘ জ্বালানি! পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা, কী বললেন টুইট বার্তায়

টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে। এর ফলে সমস্ত পণ্যের দাম বাড়বে। সাধারণ মানুষ থেকে চাষি , সকলেই এর ফলে সমস্যায় পড়বেন । টুইট বার্তায় কেন্দ্রের নাম না করে এভাবেই রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কলকাতায় পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম ৭৬ টাকা ৭৮ পয়সা এবং ৬৮ টাকা এক পয়সা। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই শহরে পেট্রোলের দাম পৌঁছাবে ৮০ টাকা প্রতি লিটারে। ফলে ক্রমশ এভাবে দাম বৃদ্ধিতে শোচনীয় অবস্থা হচ্ছে মধ্যবিত্তের। বিশ্ব বাজারে অশোধিত দামের প্রেক্ষিতে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম ধার্যের সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি।লিটার প্রতি ৯০ পয়সা দাম বেড়েছে ডিজেলের, ৫০ পয়সা বেড়েছে পেট্রলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই পেট্রল ডিজেলের মহার্ঘ বলে দাবি দেশের তেল সংস্থাগুলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+