মমতার উদ্বেগ দেখে আশ্বাস অমিত শাহের! অভ্যন্তরীণ সুরক্ষার বৈঠকে পূর্ব ভারতকে গুরুত্ব

মমতার উদ্বেগ দেখে আশ্বাস অমিত শাহের! অভ্যন্তরীণ সুরক্ষার বৈঠকে পূর্ব ভারতকে গুরুত্ব

দিল্লির হিংসায় ফের উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে তিনি শান্তি ফেরানোর আবেদন করেন। শুক্রবার ভুবনেশ্বর ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। তিনি বলেন, দিল্লির ঘটনা দুঃখজনক। অবিলম্বে শান্তি ফেরানোর ব্যবস্থা করতে হবে।

মমতার উদ্বেগ দেখে আশ্বাস অমিত শাহের! অভ্যন্তরীণ সুরক্ষার বৈঠকে পূর্ব ভারতকে গুরুত্ব

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভুবনেশ্বরে ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হয়। সেই বৈঠকে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে নির্দিষ্ট কিছু অ্যাজেন্ডা নিয়ে কথা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সেখানে সিএএ, এনপিআর বা এনআরসি সংক্রান্ত কোনও আলোচনা হয়নি।

মুখ্যমন্ত্রী জানান, দেশের অভ্যন্তরীণ সুরক্ষা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেই তালিকায় ছিল রাজ্য থেকে উত্তোলন করা কয়লার সেস নিয়ে আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ব্যাপারে পরে আলোচনা করে আশ্বাস দেওয়া হবে। মমতা আরও জানান, পূর্ব ভারতের রাজ্যগুলিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির ঘটনায় এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর মিলেছে। তিনশোরও বেশি মানুষ আহত হয়েছেন। বেশ কয়েকশো বাড়ি-ঘর, দোকান-বাজার পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+