Buddhadeb Bhattacharjee: প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে সরকারি ছুটি ঘোষণা, বুদ্ধবাবুর বাড়ি যাচ্ছেন মমতা
বাম জমানার অবসান ঘটিয়ে অবাম সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর অসুস্থতার খবর পেয়ে বারবার ছুটে গিয়েছিলেন। আজ বুদ্ধবাবুর প্রয়ানে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। '

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন রাজ্য সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় দিতে চায়। তবে বামেরা রাজি থাকলে তবেই সেটা হবে। আজই তিনি বুদ্ধবাবুকে পাম অ্যাভিনিউর বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আসতে চান বলে জানিয়েছেন। এবং তাঁকে গান স্যালুট দিয়ে বিদায় জানাতে চায রাজ্য সরকার এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি।
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি…
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনে প্রবল প্রতিপক্ষ হলেও মানবিকতা সবার আগে। সিঙ্গুর আন্দোলনের পরে একাধিকবার তাঁর সঙ্গে দেখা হয়েছে। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বুদ্ধবাবুর সঙ্গে একাধিকবার দেখা হওয়ার স্মৃতি চারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সিঙ্গুর আন্দোলনের পর রাজভবনে তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর উপস্থিতিতে বুদ্ধবাবুর সঙ্গে দেখা হওয়ার কথা স্মরণ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনৈতিক বিরোধ থাকলেও রাজনৈতিক সৌজন্য সবার আগে। মানবিকতা সবার আগে। তাই বারবার আজ বুদ্ধবাবুর কথা মনে পড়ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১২টার পরে পাম অ্যাভিনিউর বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে বুদ্ধবাবুর মরদেহ। তার আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন বদ্ধবাবুর বাড়িতে। পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই সাংবাদিকদের তিনি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শেষ বিদায় জানাতে চায় তাঁর সরকার। এবং তিনি জানিয়েছেন বামেরা যদি চান তাহলে আগামীকাল বুদ্ধবাবুর মরদেহ রবীন্দ্র সদনে রাখার ব্যবস্থা করে দেবে তাঁর সরকার। এই পুরো বিষয় তদারকি করার জন্য ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের উপরে দায়িত্ব দিয়ে গিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications