এক লক্ষ প্লাস ভোটে প্রোগ্রাম সেটিং! ২০১৯-এ মোদীর জয়ের কারণ ব্যাখ্যা 'একা' মমতার

নরেন্দ্র মোদী ও বিজেপির বিপুল জয়কে জনতা মালিকের আদেশ বলে ব্যাখ্যা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা মানতে নারাজ।

২০১৯ লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে ক্ষমতায় এসেছে মোদী সরকার। নরেন্দ্র মোদী ও বিজেপির এই জয়কে জনতা মালিকের আদেশ বলে ব্যাখ্যা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা মানতে নারাজ। তিনি মনে করেন, নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন স্রেফ 'প্রোগ্রাম সেটিং' করে।

২০১৯-এ মোদীর জয়ের কারণ খুঁজে পেলেন ‘একা’ মমতা

কালীঘাটে তৃণমূলের পর্যালোচনা বৈঠকের পর মমতা বলেন, কংগ্রেসের সব থেক আগে সরব হওয়া উচিত ছিল বিজেপির এই অনৈতিক জয় নিয়ে। কিন্তু কংগ্রেস ভয় পেয়ে সরে গিয়েছে। কিন্তু আমি কংগ্রেসের মতো সরে যাব না। আমি সোজা কথা সোজাই বলব। আমার মনে হয়, বিজেপির এই জয় সছিকি পথে হয়নি।

তাঁর কথায়, আগে থেকেই প্রোগ্রাম সেটিং করা ছিল। আমার মনে হয়, এক লক্ষ ভোটের একটা প্রোগ্রামিং বিজেপির পক্ষে সেট করাই ছিল। আর বিজেপি এবার বহু আসনে এক লক্ষেরও বেশি ভোটে হেরেছে। এই জয় এসেছে কারচুপি করেই। ইভিএম সেটিং করে বিজেপির এই জয় আমি মানি না। অন্যরা সরে এলেও আমি কাই প্রতিবাদ করে যাব।

মমতা বলেন, এসব সিবিআই-ইডির ভয় আমি করি না। অন্যরা ভয় পেয়েছে তাই সরে গিয়েছে। যা কংগ্রেসের বলারা কথা ছিল, তা আমিই বলছি। বলুন তো, কী করে গুজরাটে ২৬-০ হয়, রাজস্থানে ২৫-০ হয়। আর মধ্যপ্রদেশেই বা কী করে একটি আসন পায় কংগ্রেস। ছত্তিশগড়েও একই অবস্থা।

মমতা বলেন, মাত্র তিনমাস আগে ভোট হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস বিজেপি সরিয়ে ক্ষমতায় এসেছে। তারপর ওই ফলাফল বিশ্বাসযোগ্য। সবাই মানলেও আমি মানি না। আমি মনে করি, এর পিছনে গূঢ় কোনও রহস্য রয়েছে। যার ফলে বিজেপি নিশ্চিত ছিল তারা জিতছেষ তারা যে ৩০০ আসন পাচ্ছে, তাও নিশ্চিত করেই বলেছে।

এর পাশাপাশি বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে দেশজুড়ে। সাম্প্রদায়িকতার বিষেই এই জয় এসেছে। আমি বিজেপির বিভাজনের রাজনীতি মানি না। তারপর নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করে ভোট করেছে নির্বাচন কমিশন। তবুও বাংলায় নিজেদের টার্গেট পূরণ করতে পারেনি।

মমতার অভিযোগ, বিজেপি যে টাকা খরচ করেছে, যে কোনও দুর্নীতিকে তা হার মানায়। এক-একটা পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে, তাতেই ভোট বিক্রি হয়ে গিয়েছে। আগে থেকেই খবর ছিল প্রোগ্রামিং সেট করে ভোট হচ্ছে। বিভিন্ন সংস্থাকে করায়ত্ত তো করা হয়েছেই, একইসঙ্গে বাম ভোটকেও রামে রূপান্তরিত করতে সেটিং হয়েছে। হয়েছে টাকার নোরা খেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+