সংখ্যালঘু তোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার! যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোমতপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে বিরোধীরা সর্বদাই সরব হয়ে এসেছেন। মমতা বন্যোন্পাধ্যায় তা কার্যত স্বীকার করে নিলেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে বিরোধীরা সর্বদাই সরব হয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তা কার্যত স্বীকার করে নিলেন। তাঁর যুক্তি, তিনি কখনই সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবেন না। তাঁর কাছে হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সব ধর্মই সমান। এবারও তিনি ইফতারে যাবেন। এ প্রসঙ্গেই তাঁর মন্তব্য, যে গরু দুধ দেয় তার লাথি একটু আধটু সহ্য করতেও হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন মুসলিম তোষণের অভিযোগ করেছে বিরোধী দলগুলি, তেমনই বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের রাজনীতির অভিযোগ রয়েছে। মোট কথা এই সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে পড়েছে বাংলায়। এবার বাংলায় ভোট হয়েছে সেই ধর্মীয় মেরুকরণের আবেগেও। রাজনৈতিক মেরুকরণের সঙ্গে সঙ্গে বাংলাতেও ছড়িয়েছে ধর্মীয় মেরুকরণের বিষ।
মমতা বন্দ্যোপাধ্যায় সেই আঙ্গিকেই বলেন, বাংলায় সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে লোকসভা ভোটে জিতেছে বিজেপি। তাঁর দাবি, ভোট হয়েছে হিন্দু-মুসলিম ধর্মের ভিত্তিতে। আমি এই থিওরি মানি না। কখনও মানতেও পারব না। বাংলা কখনও হিন্দু-মুসলিম, শিখ-খ্রিস্টান ভাগভাগি মানেনি, এবার জোর করে তা মানানো হয়েছে। উগ্র হিন্দুত্ববাদ, উগ্র মৌলবাদ আমি পছন্দ করি না। আমি এসবের বিরুদ্ধে।
মমতা বলেন, প্রতিটি ধর্মের প্রতি আমার সহনশীলতা রয়েছে। তাই আমি ইফতারের আমন্ত্রণ নিই, ইফতারে যাই, এবারেও যাব। আমার কাছে সবাই মানুষ। মানব ধর্মই সবার আগে। সেই মানবতার ডাকেই আমি যাই। আমাকে মেরে ফেলতে পারেন। কিন্তু আমাকে আটকাতে পারবেন না, সবাইকে ভালোবাসতে, সব ধর্মকে শ্রদ্ধা করতে। এটাই আমার চিরকালের প্রকৃতি।
এ প্রসঙ্গেই তিনি বলেন ৩০ মে ইফতারের আমন্ত্রণ পেয়েছি। সেই আমন্ত্রণ গ্রহণও করেছি। এর জন্য কেউ যদি বলেন, মমতা মুসলিমদের তোষন করে। তারা বলতে পারেন। আমি বলি, যে গরু দুধ দেয় তার লাথিও একটু আধটু খেতে হয়। যে ডাকবে আমি যাব।












Click it and Unblock the Notifications