বেতন-পেনশন নেন না, তবু করোনা তহবিলে দানে পিছপা নন বাংলার মুখ্যমন্ত্রী মমতা

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রথম থেকেই সামনে থেকে লড়াই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ত্রাণ তহবিলে দান করলেন তিনি।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রথম থেকেই সামনে থেকে লড়াই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল, বাজার ঘুরে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন, নবান্নে বৈঠক করে জেলাশাসক-পুলিশ সুপারদের ভিডিও কনফারেন্সে বার্তা দিচ্ছেন। গঠন করছেন ত্রাণ তহবিলও। কেন্দ্রও গঠন করেছেন মোদী কেয়ার্স ফান্ড।

বেতন-পেনশন নেন না, তবু করোনা তহবিলে দানে পিছপা নন মমতা

এবার মুখ্যমন্রীা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ও কেন্দ্রের তহবিলে দান করলেন ১০ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকা করে তিনি উভয় তহবিলে দান করলেন। টুইট করে এই বার্তা দিয়ে তিনি লিখেছেন- বিধায়ক বা মন্ত্রী হিসেবে কোনও বেতন নিই না। সাতবারের সাংসদ ছিলাম। তার জন্য প্রাপ্য পেনশনও নিই না। আমার সীমিত আয়, সেখান থেকেই সামান্য দিলাম ত্রাণ তহবিলে।

মমতা আরও বলেন, আমার আয় হয় গান, কবিতা, বই বাবদ রয়্যালটি থেকে। সেখানে থেকেই প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ডে এবং ওয়েস্টবেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ৫ লক্ষ টাকা করে দিলাম। করোনা তাড়াতে আমাদের লড়াই করে যেতে হবে। সেই লড়াই আমাদের চালাতে হবে একসাথেই।

করোনা মোকাবিলীয় পিএম কেয়ার্স ফান্ড গঠন করেছে মোদী সরকার। ওই ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী স্বয়ং। প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এই ফান্ডের সদস্য। গোটা দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষও সাহায্য করছেন। সাহায্য করছেন করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য। এবার সেই লড়াইয়ের শরিক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু রাজ্যের জন্যই নয়, গোটা দেশের জন্যও তিনি এগিয়ে এলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+