Mamata Banerjee: রোজ ২০ হাজার পা হাঁটছেন, এক্স রে করতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী মমতা
শরীর সব ঠিক আছে। কেবল পায়ের পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ ২০ হাজার পদক্ষেপ করছেন তিনি। বেশি কিছু সমস্যা আর নেই। এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দুপুরের পরে এসএসকেএম হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ওয়ার্ডে একটি কেবিনে তাঁর জন্য ব্যবস্থা করা হয়। তিনি সেখানে পৌঁছে যান। তাঁর পায়ে এক্স রে করানোর কথা ছিল। সে কারণেই মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছান। তিনি ভালো আছেন। এ কথাই সাংবাদিকদের জানালেন মুখ্যমন্ত্রী।

গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়েন মুখ্যমন্ত্রী। হাত নাড়েন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে। বলেন, তিনি ভালো আছেন। ঠিক আছেন। রোজ ২০ হাজার পদক্ষেপ করছেন তিনি। এই মুহূর্তে সময় পাচ্ছেন না। আজ শুক্রবার তিনি হাসপাতালে এক্স রে করাতে এসেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসএসকেএম- এ পৌঁছান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। পুলিশ কমিশনার বিনীত গোয়েলও যান। এখন নতুন বছর শুরুর আনন্দ উপভোগ করার সময়। এইসব বলে বিরক্তি দিতে চান না মুখ্যমন্ত্রী। সকলের জন্য আগাম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজোর সময় হাঁটুর চোটের কারণে তিনি বাড়িতেই ছিলেন। হেলিকপ্টারে উত্তরবঙ্গ থেকে ফেরার সময় তাঁর পায়ে চোট লেগেছিল। হাঁটুতে জল জমে যাওয়ার কথা জানা যায়। সেই সময় দীর্ঘদিন তিনি বাড়িতে বিশ্রামে ছিলে। ভার্চুয়ালি তিনি পুজো উদ্বোধন করেন। দুর্গাপূজার সময় তিনি বাড়ি থেকে এক পাও বেরোননি।
এরপর মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়েছিলেন। সেখানেও তাঁর পায়ে চোট লেগেছিল বলে খবর। পরে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, এসএসকেএম হাসপাতালে তাঁর ভুল চিকিৎসা হয়েছে। তবে তারপর এই বিষয়ে আর কোনও পদক্ষেপ করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তৃণমূল নেতৃত্বও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications