মোদীর কাছে ভিক্ষে চান না মমতা! বার্তা বাংলার নিজের পায়ে দাঁড়ানোর খতিয়ানে
কেন্দ্রের ভিক্ষা চাই না, রাজ্য নিজেরে পায়ে দাঁড়াতে সক্ষম। কেন্দ্র যখন আমাদের প্রাপ্য টাকা দেয় না, তখন ওটুকু ভিক্ষে লাগবে না। হুগলির তারকেশ্বরে মাটি উৎসবের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে একহাত নিলেন মমতা
কেন্দ্রের ভিক্ষা চাই না, রাজ্য নিজেরে পায়ে দাঁড়াতে সক্ষম। কেন্দ্র যখন আমাদের প্রাপ্য টাকা দেয় না, তখন ওটুকু ভিক্ষে লাগবে না। হুগলির তারকেশ্বরে মাটি উৎসবের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজ্যবাসীকে একাই পরিষেবা দিতে পারবে রাজ্য। কষ্ট করে আমরা সব ব্যবস্থা করেছি।

বাংলাকে নকল করে কেন্দ্র
মমতা বলেন, কেন্দ্র আমাদের দেখাদেখি আয়ুষ্মান ভারত করেছে। অনেক আগেই আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছি। আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি বিনা পয়সায়, তাহলে কেন কেন্দ্রের প্রকল্প আবার চালু করতে হবে? আমাদের প্রকল্প বিশ্বসেরার মর্যাদা পেয়েছে ইতিমধ্যেই। ফের আর দুই প্রকল্প বিশ্বের সেরা পাঁচের মধ্যে রয়েছে।

কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা
তিনি এদিনের মঞ্চ থেকে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন। মানুষের কল্যাণে সমস্ত কিছু করার প্রতিশ্রুতি দেন। সেইসঙ্গে বলেন, বাংলায় দাঙ্গা লাগাতে দেব না, ভেদাভেদ করতে দেব না। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, একদল চাইছে দাঙ্গা লাগাতে। অপপ্রচার করছে। জাতীয় পতাকা নিয়ে রাত-বিরেতে বেরিয়ে রটানো হচ্ছে।

দাঙ্গা লাগাতে দেব না
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, হিন্দুত্বের নামে ঘৃণার রাজনীতি করছে একদল। রাজ্যে প্ররোচনা দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশে অভিযোগ জানান। কোনও ঘটনা ঘটলে পুলিশকে জানান।

বিজেপি-আরএসএসকে তোপ
এদিন বিজেপি ও আরএসএসকে গেরুয়াধারীর কলঙ্ক কটাক্ষে বিঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা গেরুয়া না গরুয়া। গেরুয়াধারী তো তাঁরা, যাঁরা ত্যাগের জন্য গেরুয়া বসন পড়েছেন। তাঁরা রামকৃষ্ণ, বিবেকানন্দের হিন্দুধর্মকে মানেন। বিজেপি-আরএসএসের মতো ঘৃণ্য রাজনীতি করেন না।

বিজেপি লন্ডভন্ডকারী দানব
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, ওঁরা গুজব রটিয়ে রাজ্যে উত্তাপ ছড়াচ্ছে। লন্ডভন্ডকারী দানবরা নিজেদের স্বার্থসিদ্ধি করতে রাজ্যে আগুন নিয়ে খেলছে। ওরা হল নির্বাচনী কোকিল। নির্বাচন এলেই রাজ্যে দাঙ্গা বাধিয়ে ভোটের সুবিধা নেওয়ার চেষ্টা করে। মমতার চ্যালেঞ্জ, আমি এই দাঙ্গার রাজনীতি আমি রুখবই।












Click it and Unblock the Notifications