ফের বিরোধিতায় রাজ্য, 'এক দেশ এক রেশন কার্ড' কেন্দ্রীয় প্রকল্প চালুর সম্ভাবনা বিশ বাঁও জলে

'এক দেশ এক রেশন কার্ড' প্রকল্প বাংলায় চালু করতে নারাজ মমতা

আয়ুষ্মান ভারত প্রকল্পের পর আরও কেন্দ্রীয় প্রকল্পের বিরোধিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে রাজ্যের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে। সূত্রের খবর সম্ভবত বাংলায় এক দেশ এক রেশনকার্ড কার্যকর করা হবে না।

এক দেশ এক রেশনকার্ড প্রকল্পের বিরোধিতা

এক দেশ এক রেশনকার্ড প্রকল্পের বিরোধিতা

এক দেশ এক রেশনকার্ড প্রকল্পের বিরোধিতায় মমতা সরকার। সম্ভবত রাজ্যে এই প্রকল্প কার্যকর করা হবে না। কারণ এই নিয়ে কেন্দ্রের সঙ্গে মত বিরোধ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, এই প্রকল্প কার্যকর করার জন্য এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে কোনও তথ্য রাজ্যের কাছে এসে পৌঁছয়নি। কাজেই এই প্রকল্প রাজ্যে শুরু করার কোনও প্রশ্নই উঠছে না। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য সরকার ডিজিটাল রেশনকার্ডের জন্য ২০০ কোটি টাকা খরচ করেছে। এর পর আবার নতুন করে এক দেশ এক রেশন কার্ড চালু করার মত অর্থ রাজ্য সরকারের কাছে নেই।

কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে চিঠি

কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে চিঠি

ইতিমধ্যেই কেন্দ্রের কাছে ৫০,০০০ কোটি টাকা বকেয়া চেয়ে িচঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বকেয়ার পরিমান বেড়ে ৬০,০০০ টাকা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার উপরে আূার এক দেশ এক রেশন কার্ড চালু করলে সমস্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

১০ রাজ্যে কার্যকর হয়েছে প্রকল্প

১০ রাজ্যে কার্যকর হয়েছে প্রকল্প

ইতিমধ্যেই ১০টি রাজ্যে এক দেশ এক রেশনকার্ড প্রকল্প চালু করা হয়েছে। অন্ধ্র প্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থান, তেলঙ্গানা, ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে এই প্রকল্প। যাতে ভিন রাজ্যে কাজ করতে গিয়েও শ্রমিকরা রেশনের সুবিধা পান সেকারণেই এই প্রকল্প বলে জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+