অভিষেকের নাম মুখে আনলেন না মমতা! নেত্রীর পরিবারে কারা? গুরুত্বপূর্ণ তথ্য পার্থের
ক্রমশ কি পিসি-ভাইপোর সঙ্গে দূরত্ব বাড়ছে! অন্তত এমনটাই জোর জল্পনা রাজনৈতিকমহলে। আর এই জল্পনার মধ্যেই রহস্যজনক ভাবে অভিষেকের নামই মুখে আনলেন না তৃণমূল সুপ্রিমো। এমনকি পরিবার নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল মহাসচিব পার্থ
ক্রমশ কি পিসি-ভাইপোর সঙ্গে দূরত্ব বাড়ছে! অন্তত এমনটাই জোর জল্পনা রাজনৈতিকমহলে। আর এই জল্পনার মধ্যেই রহস্যজনক ভাবে অভিষেকের নামই মুখে আনলেন না তৃণমূল সুপ্রিমো। এমনকি পরিবার নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।

আর এই অবস্থা দেখে বিরোধীদের তোপ, তৃণমূলে বিভাজন স্পষ্ট। এমনকি দলের অভ্যন্তরে এখন দুটি গ্রুপ তৈরি হয়েছে বলেও তোপ বিজেপির। এমনকি তৃণমূলের অন্দরেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
আজ সোমবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে উড়ে যাওয়ার আগে সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ সহ প্রশান্ত কিশোর। একাধিক ইস্যুতে মুখ খোলেন। আর সেখানেই উত্তরপ্রদেশ নির্বাচন নিয়েও কথা বলেন। মমতা বলেন, সমাজবাদী পার্টির প্রচারে আমি সেখানে যাচ্ছি। আমি চাই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জিতুক। যেভাবে অখিলেশ লড়াই করছে উত্তরপ্রদেশে সেখানে সবার একজোট হওয়া প্রয়োজন বলে দাবি তাঁর।
কিন্তু যেখানে উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কেন পাঁচ রাজ্যে ভোটে প্রচারে যাচ্ছেন না? তা নিয়ে প্রশ্ন করা হলে মমতার জবাব, পঞ্জাবকে আমি পছন্দ করি। আমি যাব সেখানে। এমনকি স্বর্ণমন্দিরে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যখন পঞ্জাব জ্বলছিল, তখন আমি পুরো পঞ্জাব ঘুরেছিলাম। আর এরপরেও গোয়ার প্রসঙ্গে আসছেন তিনি। বলেন, কে যেন গোয়া নিয়ে জিজ্ঞেস করছিলেন! আর সেই প্রশ্নের জবাবে কার্যত বাড়ছে রহস্য।
তৃণমূল সুপ্রিমো বলেন, গোয়া সামবডি ইজ ডুয়িং! অর্থাৎ গোয়াটা কেউ একজন দেখছে। সুতরাং আমি সেখানে যাচ্ছি না। বৃহত্তর স্বার্থে অন্য রাজ্যে তিনি যাচ্ছেন বলেও তাৎপর্য মন্তব্য। নেত্রীর এহেন মন্তব্যে কোনও জায়গাতেই অভিষেকের নাম আসল না। উল্লেখ্য, এবার ভোটে অভিষেককে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে গোয়াতে। কার্যত বারবার যাতায়াত করছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে নামও রয়েছে স্টার প্রচারকের তালিকাতে। সেখানে দাঁড়িয়ে অভিষেকের নাম না নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, প্রচারকের তালিকাতে নেত্রীর নাম থেকেও কেন সেখানে যাবেন না তা নিয়েও জোর জল্পনা। এমনকি ভোটের কয়েকদিন আগেই গোয়া সফর বাতিল করলেন অভিষেকও।
আর এহেন জল্পনার মধ্যেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টপাধ্যায়। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন নিজস্ব কোনও তাঁর পরিবার নেই। এখনও তাই বলছেন। পরিবার হচ্ছে মানুষের পরিবার। পরিবার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে পরিবার। এছাড়া যারা পরিবারতন্ত্রের কথা বলছেন তাঁর সংজ্ঞা বহুবার বলছেন, এখনও বলছেন। সবাইকে নিয়েই এই পরিবার গঠন করেছেন তিনি, তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল নেত্রীর।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে দলের সাংগঠনিক রাশ হাতে নেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবার থেকে বাংলায় তৃণমূলের সংগঠন তিনিই দেখবেন বলে জানিয়েচ্ছিলেন। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রাজনৈতিকমহলের মতে, তাহলে কি অভিষেককে বার্তা দিতেই এই সিদ্ধান্ত ছিল? আর এই জল্পনার মধ্যেই কার্যত এদিনের এহেন কার্যকলাপ জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।












Click it and Unblock the Notifications